ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চতুর্থবার মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মুশফিক

ছবি : সংগৃহিত
ফলো করুন

চতুর্থবারের মতো মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। এ বিষয়ে সম্প্রতি দুই পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) মেটলাইফ বাংলাদেশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মুশফিকুর রহিমের পাশাপাশি মেটলাইফ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার নওফেল আনোয়ার এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন চুক্তির আওতায় মানুষের মধ্যে আর্থিক সুরক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করবেন মুশফিক। একই সঙ্গে মেটলাইফের বিভিন্ন বিমা পরিকল্পনা এবং ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপের মাধ্যমে পাওয়া ডিজিটাল সেবা সম্পর্কেও গ্রাহকদের তথ্য জানাতে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন তিনি।

আর্থিক সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন নিয়েও প্রচারণায় যুক্ত থাকবেন এই ক্রিকেটার। নিজের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে শৃঙ্খলা, নিয়মিত ফিটনেস চর্চা এবং সুস্থ জীবনযাপনের অভিজ্ঞতা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তুলে ধরবেন তিনি।

মেটলাইফ বাংলাদেশ জানিয়েছে, শারীরিক সুস্থতা, আর্থিক প্রস্তুতি ও দীর্ঘমেয়াদি নিরাপত্তার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মুশফিকের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে ব্যক্তি ও পরিবারকে স্বাস্থ্যকর জীবনযাপন এবং ভবিষ্যতের জন্য সময়মতো আর্থিক প্রস্তুতি নেওয়ার বিষয়ে উৎসাহিত করা হবে।

প্রতিষ্ঠানটির মতে, নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে আর্থিক পরিকল্পনার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনও গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে জনসচেতনতা বাড়াতে মুশফিকুর রহিমের সঙ্গে যৌথভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

ট্যাগ : মুশফিকুর রহিম মেটলাইফ বাংলাদেশ ব্র্যান্ড অ্যাম্বাসেডর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

চতুর্থবার মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মুশফিক

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

চতুর্থবারের মতো মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। এ বিষয়ে সম্প্রতি দুই পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) মেটলাইফ বাংলাদেশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মুশফিকুর রহিমের পাশাপাশি মেটলাইফ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার নওফেল আনোয়ার এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন চুক্তির আওতায় মানুষের মধ্যে আর্থিক সুরক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করবেন মুশফিক। একই সঙ্গে মেটলাইফের বিভিন্ন বিমা পরিকল্পনা এবং ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপের মাধ্যমে পাওয়া ডিজিটাল সেবা সম্পর্কেও গ্রাহকদের তথ্য জানাতে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন তিনি।

আর্থিক সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন নিয়েও প্রচারণায় যুক্ত থাকবেন এই ক্রিকেটার। নিজের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে শৃঙ্খলা, নিয়মিত ফিটনেস চর্চা এবং সুস্থ জীবনযাপনের অভিজ্ঞতা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তুলে ধরবেন তিনি।

মেটলাইফ বাংলাদেশ জানিয়েছে, শারীরিক সুস্থতা, আর্থিক প্রস্তুতি ও দীর্ঘমেয়াদি নিরাপত্তার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মুশফিকের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে ব্যক্তি ও পরিবারকে স্বাস্থ্যকর জীবনযাপন এবং ভবিষ্যতের জন্য সময়মতো আর্থিক প্রস্তুতি নেওয়ার বিষয়ে উৎসাহিত করা হবে।

প্রতিষ্ঠানটির মতে, নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে আর্থিক পরিকল্পনার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনও গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে জনসচেতনতা বাড়াতে মুশফিকুর রহিমের সঙ্গে যৌথভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ