ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তিন মাসের জন্য নীতি সুদহার ৯.৫০ শতাংশই রাখল বাংলাদেশ ব্যাংক

তিন মাসের জন্য নীতি সুদহার ৯.৫০ শতাংশই রাখল বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
ফলো করুন

তিন মাসের জন্য নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রেখে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। অক্টোবর থেকে ডিসেম্বর সময়ের জন্য ঘোষিত নতুন মুদ্রানীতিতে আগের নির্ধারিত অধিকাংশ লক্ষ্যমাত্রাও বহাল রাখা হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর হাবিবুর রহমান নতুন মুদ্রানীতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, বর্তমান নীতি সুদহার প্রতিযোগী দেশগুলোর তুলনায় তুলনামূলকভাবে বেশি। ফলে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির অবস্থান এখনো কিছুটা কঠোর বা সংকোচনমূলক।

এর আগে জুলাইয়ে বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার ১০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করেছিল। চলতি সিদ্ধান্তে সেই হারই বহাল রাখা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটেও বর্তমানে নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশ, স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ১১ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) ৭ দশমিক ৫০ শতাংশ দেখানো হচ্ছে।

নতুন মুদ্রানীতিতে এসএলএফের সুদহার ১১ শতাংশ এবং এসডিএফের হার ৭ দশমিক ৫০ শতাংশ রাখা হয়েছে। একই সঙ্গে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৮ শতাংশ অপরিবর্তিত রয়েছে। অভ্যন্তরীণ ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা ১০ দশমিক ৫ শতাংশ এবং সরকারি খাতে ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা ২১ দশমিক ৮ শতাংশ রাখা হয়েছে।

হাবিবুর রহমান বলেন, নীতি সুদহার মূল্যস্ফীতির হারের চেয়ে বেশি থাকায় প্রকৃত সুদের হার ইতিবাচক রয়েছে। মূল্যস্ফীতি কমার প্রবণতা থাকলেও সামনে এ প্রবণতা কতটা বজায় থাকবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

তিনি বলেন, সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে মানুষের ব্যয়ের সক্ষমতা বাড়তে পারে, যা মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ তৈরির ঝুঁকি তৈরি করতে পারে। এর পাশাপাশি সাম্প্রতিক জ্বালানি মূল্য পরিবর্তনসহ অভ্যন্তরীণ ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ও মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারণী কমিটিও এসব ঝুঁকি বিবেচনায় নিয়ে আপাতত নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এবারের মুদ্রানীতি ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো তিন মাস মেয়াদি মুদ্রানীতি কাঠামোতে গেল। এর আগে সাধারণত ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করা হতো। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বল্প সময়ের ব্যবধানে মুদ্রানীতি পর্যালোচনার চর্চা রয়েছে।

তবে বাংলাদেশে এখনই আরও ঘন ঘন মুদ্রানীতি পর্যালোচনা করা সম্ভব হচ্ছে না বলে জানান ডেপুটি গভর্নর। তার মতে, আমদানি-রপ্তানির তথ্য নিয়মিত পাওয়া গেলেও অর্থনীতির অন্যান্য গুরুত্বপূর্ণ সূচকের তথ্য একই গতিতে পাওয়া যায় না। বিশেষ করে শিল্প উৎপাদনসহ কিছু পরিসংখ্যান প্রকাশে সময় লাগে।

এবারের মুদ্রানীতি ঘোষণার সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর উপস্থিত ছিলেন না। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সরকারি কাজে ব্যস্ত থাকায় গভর্নর সংবাদ সম্মেলনে অংশ নিতে পারেননি।

ট্যাগ : বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


তিন মাসের জন্য নীতি সুদহার ৯.৫০ শতাংশই রাখল বাংলাদেশ ব্যাংক

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

তিন মাসের জন্য নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রেখে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। অক্টোবর থেকে ডিসেম্বর সময়ের জন্য ঘোষিত নতুন মুদ্রানীতিতে আগের নির্ধারিত অধিকাংশ লক্ষ্যমাত্রাও বহাল রাখা হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর হাবিবুর রহমান নতুন মুদ্রানীতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, বর্তমান নীতি সুদহার প্রতিযোগী দেশগুলোর তুলনায় তুলনামূলকভাবে বেশি। ফলে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির অবস্থান এখনো কিছুটা কঠোর বা সংকোচনমূলক।

এর আগে জুলাইয়ে বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার ১০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করেছিল। চলতি সিদ্ধান্তে সেই হারই বহাল রাখা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটেও বর্তমানে নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশ, স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ১১ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) ৭ দশমিক ৫০ শতাংশ দেখানো হচ্ছে।

নতুন মুদ্রানীতিতে এসএলএফের সুদহার ১১ শতাংশ এবং এসডিএফের হার ৭ দশমিক ৫০ শতাংশ রাখা হয়েছে। একই সঙ্গে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৮ শতাংশ অপরিবর্তিত রয়েছে। অভ্যন্তরীণ ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা ১০ দশমিক ৫ শতাংশ এবং সরকারি খাতে ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা ২১ দশমিক ৮ শতাংশ রাখা হয়েছে।

হাবিবুর রহমান বলেন, নীতি সুদহার মূল্যস্ফীতির হারের চেয়ে বেশি থাকায় প্রকৃত সুদের হার ইতিবাচক রয়েছে। মূল্যস্ফীতি কমার প্রবণতা থাকলেও সামনে এ প্রবণতা কতটা বজায় থাকবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

তিনি বলেন, সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে মানুষের ব্যয়ের সক্ষমতা বাড়তে পারে, যা মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ তৈরির ঝুঁকি তৈরি করতে পারে। এর পাশাপাশি সাম্প্রতিক জ্বালানি মূল্য পরিবর্তনসহ অভ্যন্তরীণ ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ও মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারণী কমিটিও এসব ঝুঁকি বিবেচনায় নিয়ে আপাতত নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এবারের মুদ্রানীতি ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো তিন মাস মেয়াদি মুদ্রানীতি কাঠামোতে গেল। এর আগে সাধারণত ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করা হতো। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বল্প সময়ের ব্যবধানে মুদ্রানীতি পর্যালোচনার চর্চা রয়েছে।

তবে বাংলাদেশে এখনই আরও ঘন ঘন মুদ্রানীতি পর্যালোচনা করা সম্ভব হচ্ছে না বলে জানান ডেপুটি গভর্নর। তার মতে, আমদানি-রপ্তানির তথ্য নিয়মিত পাওয়া গেলেও অর্থনীতির অন্যান্য গুরুত্বপূর্ণ সূচকের তথ্য একই গতিতে পাওয়া যায় না। বিশেষ করে শিল্প উৎপাদনসহ কিছু পরিসংখ্যান প্রকাশে সময় লাগে।

এবারের মুদ্রানীতি ঘোষণার সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর উপস্থিত ছিলেন না। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সরকারি কাজে ব্যস্ত থাকায় গভর্নর সংবাদ সম্মেলনে অংশ নিতে পারেননি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ