ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, প্রস্তুতি নিচ্ছে জামায়াত

ছবি : সংগৃহিত
ফলো করুন

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করতে নেতাকর্মী ও দেশবাসীর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দাবিতে ঘোষিত চারটি লংমার্চের প্রথম কর্মসূচি হিসেবে এটি অনুষ্ঠিত হবে।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির বৈঠকে কর্মসূচির প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে একাধিক কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট নেতাদের মধ্যে দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে।

এর আগে গত ৬ আগস্ট ১১ দলীয় ঐক্যের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী চারটি লংমার্চের কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত সূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম, রংপুর ও খুলনার কর্মসূচি সড়কপথে আয়োজনের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে সিলেট অভিমুখী লংমার্চ রেলপথে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চারটি লংমার্চের পর আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছে জামায়াত।

সোমবারের বৈঠকে কর্মসূচিগুলো বাস্তবায়নের প্রস্তুতি, ব্যবস্থাপনা ও সাংগঠনিক দায়িত্ব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মী এবং দেশবাসীর সহযোগিতা চাওয়া হয়।

বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মাদ শাহজাহানসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : বাংলাদেশ জামায়াতে ইসলামী লংমার্চ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, প্রস্তুতি নিচ্ছে জামায়াত

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করতে নেতাকর্মী ও দেশবাসীর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দাবিতে ঘোষিত চারটি লংমার্চের প্রথম কর্মসূচি হিসেবে এটি অনুষ্ঠিত হবে।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির বৈঠকে কর্মসূচির প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে একাধিক কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট নেতাদের মধ্যে দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে।

এর আগে গত ৬ আগস্ট ১১ দলীয় ঐক্যের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী চারটি লংমার্চের কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত সূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম, রংপুর ও খুলনার কর্মসূচি সড়কপথে আয়োজনের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে সিলেট অভিমুখী লংমার্চ রেলপথে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চারটি লংমার্চের পর আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছে জামায়াত।

সোমবারের বৈঠকে কর্মসূচিগুলো বাস্তবায়নের প্রস্তুতি, ব্যবস্থাপনা ও সাংগঠনিক দায়িত্ব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মী এবং দেশবাসীর সহযোগিতা চাওয়া হয়।

বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মাদ শাহজাহানসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ