ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে শতভাগ বাকিতে পণ্য আমদানির সুযোগ

কোম্পানিটি ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা পাবে

এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে শতভাগ বাকিতে পণ্য আমদানির সুযোগ
ফলো করুন

এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসএস পাওয়ার-১ লিমিটেডকে কোনো আগাম অর্থ ছাড়াই পণ্য আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের ফলে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় পণ্য আমদানিতে শতভাগ অর্থায়ন করতে পারবে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক।

রোববার জারি করা বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ সুবিধার কথা জানানো হয়। এতে বলা হয়েছে, ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত এসএস পাওয়ার-১ লিমিটেডের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের সংশ্লিষ্ট ধারার বিধিনিষেধ প্রযোজ্য হবে না।

এই সুবিধার ফলে চট্টগ্রামের বাঁশখালীতে অবস্থিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি কাঁচামালসহ প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলার সময় নিজস্ব তহবিল থেকে কোনো মার্জিন দিতে হবে না। এলসির পুরো অর্থায়ন করতে পারবে রূপালী ব্যাংক।

এসএস পাওয়ার-১ রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের গ্রাহক। আর্থিক সংকটের মধ্যে প্রতিষ্ঠানটি খেলাপি হয়ে পড়ায় শতভাগ মার্জিন সুবিধায় আমদানির সুযোগ দিতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন চেয়েছিল রূপালী ব্যাংক। সেই আবেদনে সম্মতি দিয়ে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯৩-এর ২৭ কক(৩) ধারার প্রয়োগ থেকে প্রতিষ্ঠানটিকে সাময়িক অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আইনের ওই ধারায় সাধারণভাবে কোনো খেলাপি ঋণগ্রহীতাকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নতুন ঋণ সুবিধা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে নির্দিষ্ট পরিস্থিতিতে এবং বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন সাপেক্ষে এ ধরনের ঋণ সুবিধা দেওয়ার সুযোগও আইনে রাখা হয়েছে।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। এরপর ঋণসংকট ও বিভিন্ন আইনি জটিলতার মধ্যে গ্রুপটির বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যক্রমে চাপ তৈরি হয়।

এসএস পাওয়ার-১ লিমিটেডও আর্থিক সংকটের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে দায় পরিশোধে সমস্যায় পড়ে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় পণ্য ও কাঁচামাল আমদানির অর্থায়নে বিশেষ সুবিধা চায় রূপালী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নতুন অনুমোদনের ফলে খেলাপি অবস্থায় থাকা সত্ত্বেও এসএস পাওয়ার-১ নির্ধারিত সময় পর্যন্ত রূপালী ব্যাংকের অর্থায়নে শতভাগ মার্জিন সুবিধায় প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারবে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে শতভাগ বাকিতে পণ্য আমদানির সুযোগ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসএস পাওয়ার-১ লিমিটেডকে কোনো আগাম অর্থ ছাড়াই পণ্য আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের ফলে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় পণ্য আমদানিতে শতভাগ অর্থায়ন করতে পারবে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক।

রোববার জারি করা বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ সুবিধার কথা জানানো হয়। এতে বলা হয়েছে, ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত এসএস পাওয়ার-১ লিমিটেডের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের সংশ্লিষ্ট ধারার বিধিনিষেধ প্রযোজ্য হবে না।

এই সুবিধার ফলে চট্টগ্রামের বাঁশখালীতে অবস্থিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি কাঁচামালসহ প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলার সময় নিজস্ব তহবিল থেকে কোনো মার্জিন দিতে হবে না। এলসির পুরো অর্থায়ন করতে পারবে রূপালী ব্যাংক।

এসএস পাওয়ার-১ রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের গ্রাহক। আর্থিক সংকটের মধ্যে প্রতিষ্ঠানটি খেলাপি হয়ে পড়ায় শতভাগ মার্জিন সুবিধায় আমদানির সুযোগ দিতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন চেয়েছিল রূপালী ব্যাংক। সেই আবেদনে সম্মতি দিয়ে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯৩-এর ২৭ কক(৩) ধারার প্রয়োগ থেকে প্রতিষ্ঠানটিকে সাময়িক অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আইনের ওই ধারায় সাধারণভাবে কোনো খেলাপি ঋণগ্রহীতাকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নতুন ঋণ সুবিধা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে নির্দিষ্ট পরিস্থিতিতে এবং বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন সাপেক্ষে এ ধরনের ঋণ সুবিধা দেওয়ার সুযোগও আইনে রাখা হয়েছে।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। এরপর ঋণসংকট ও বিভিন্ন আইনি জটিলতার মধ্যে গ্রুপটির বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যক্রমে চাপ তৈরি হয়।

এসএস পাওয়ার-১ লিমিটেডও আর্থিক সংকটের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে দায় পরিশোধে সমস্যায় পড়ে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় পণ্য ও কাঁচামাল আমদানির অর্থায়নে বিশেষ সুবিধা চায় রূপালী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নতুন অনুমোদনের ফলে খেলাপি অবস্থায় থাকা সত্ত্বেও এসএস পাওয়ার-১ নির্ধারিত সময় পর্যন্ত রূপালী ব্যাংকের অর্থায়নে শতভাগ মার্জিন সুবিধায় প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ