ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক


ইসলামিক ব্যাংকিং সেবা চালু করল সিটিজেনস ব্যাংক

সিটিজেনস ব্যাংক পিএলসি ‘শুদ্ধ ব্যাংকিং, সমৃদ্ধ আগামী’ স্লোগানে আনুষ্ঠানিকভাবে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম চালু করেছে। এ কার্যক্রমের নাম দেওয়া হয়েছে সিটিজেনস ইসলামিক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটিজেনস ব্যাংক এ তথ্য জানিয়েছে।ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান; পরিচালক মোখলেসুর রহমান, এস এম শফিকুল হক ও মো. রফিকুল আলম; স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান এ কে এম শহীদুল হক; ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর হোসেন; শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ; সদস্য মুফতি মুহাম্মদ আবু ইউসুফ খান ও মুফতি মঈনুল ইসলাম এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফ।.সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ব্যাংকিং কার্যক্রম চালুর ফলে ধর্মীয় বিশ্বাস ও আর্থিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অংশীদারত্বভিত্তিক ব্যাংকিং সেবাপ্রত্যাশী গ্রাহকেরা শরিয়াহসম্মত হিসাব, সঞ্চয় ও বিনিয়োগ সুবিধা পাবেন। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্প খাত এবং বিভিন্ন উৎপাদনশীল খাতের জন্য নতুন ও সম্প্রসারিত অর্থায়নের সুযোগ সৃষ্টি হবে।

ইসলামিক ব্যাংকিং সেবা চালু করল সিটিজেনস ব্যাংক