রাজধানীর শ্যামপুরে অভিযান চালিয়ে ৭৭ কেজি গাঁজাসহ মোঃ সোহেল সরদার (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।
শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে শ্যামপুর থানাধীন পশ্চিম ধোলাইপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৭ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সোহেল সরদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলাসহ বিভিন্ন আইনে মোট ২০টি মামলা রয়েছে। এসব মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় সোহেল সরদারের বিরুদ্ধে শ্যামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ