দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার দেশের বর্তমান জ্বালানি সংকট এবং এ থেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে বক্তব্য দেবেন।
এ সময় দেশের চলমান পরিস্থিতি নিয়ে দলের অবস্থানও তুলে ধরতে পারেন তিনি।
জামায়াতের কেন্দ্রীয় নেতারাও সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
মন্তব্যসমূহ