ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আইনশৃঙ্খলা অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে কেউ যাতে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ওলামা দলের নেতাকর্মীদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। কোনো পক্ষ যেন পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে তিনি বলেন, সরকার সক্রিয় রয়েছে এবং সরকারকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই।

সংবিধান সংশোধনের বিষয়ে জানতে চাইলে নূরুল ইসলাম মনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। সবার সঙ্গে মতবিনিময়ের পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এ সময় ধর্মীয় নেতাদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন চিফ হুইপ। তিনি জানান, খতিব ও পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিএনপি তাদের মূল্যবোধ এগিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগ : চিফ হুইপ নূরুল ইসলাম মনি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে কেউ যাতে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ওলামা দলের নেতাকর্মীদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। কোনো পক্ষ যেন পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে তিনি বলেন, সরকার সক্রিয় রয়েছে এবং সরকারকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই।

সংবিধান সংশোধনের বিষয়ে জানতে চাইলে নূরুল ইসলাম মনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। সবার সঙ্গে মতবিনিময়ের পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এ সময় ধর্মীয় নেতাদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন চিফ হুইপ। তিনি জানান, খতিব ও পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিএনপি তাদের মূল্যবোধ এগিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ