ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সেশনজট নিরসনের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের আমরণ অনশন

ছবি : সংগৃহিত
ফলো করুন

সেশনজট নিরসন ও নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা-ফল প্রকাশসহ চার দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা। ‘সেশনজট নিরসন চাই, শিক্ষার্থীর মুক্তি চাই’ স্লোগানে কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ৮-১ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নভেম্বরের মধ্যে এবং ৮-২ সেমিস্টারের পরীক্ষা আগামী ৩০ মার্চের মধ্যে শেষ করতে হবে। প্রতিটি সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ চার থেকে ছয় সপ্তাহের মধ্যে ফল প্রকাশ নিশ্চিত করতে হবে।

এ ছাড়া আন্দোলনে অংশ নেওয়ার কারণে কোনো শিক্ষার্থীর ফলাফল, নম্বর বা মূল্যায়নে বৈষম্য কিংবা প্রতিহিংসামূলক আচরণ করা যাবে না বলেও দাবি জানিয়েছেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা গত বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেষ হলেও প্রায় ১০ মাস পরও ফল প্রকাশ করা হয়নি। দীর্ঘ সময় ফল আটকে থাকায় তাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে জানান তারা।

দ্রুত ফল প্রকাশ এবং নির্ধারিত সময়ের মধ্যে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করে সেশনজট নিরসন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাফুর রহমান জানিয়েছেন, শিক্ষক, শ্রেণিকক্ষ ও ল্যাব সংকটসহ বিভিন্ন কারণে বিভাগের ব্যাচগুলোতে সেশনজট তৈরি হয়েছে। বিভাগের পাঁচটি ল্যাব প্রয়োজন হলেও এখন পর্যন্ত দুটি পাওয়া গেছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে কিছু সীমাবদ্ধতা রয়েছে। ছয় মাসের মধ্যে একটি সেমিস্টার শেষ করার লক্ষ্য রয়েছে। প্রয়োজনে শুক্রবার ও সরকারি ছুটির দিনেও ক্লাস নেওয়ার বিষয়ে শিক্ষার্থীরা সম্মত রয়েছেন। দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ট্যাগ : শিক্ষার্থী আন্দোলন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেশনজট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সেশনজট নিরসনের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের আমরণ অনশন

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সেশনজট নিরসন ও নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা-ফল প্রকাশসহ চার দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা। ‘সেশনজট নিরসন চাই, শিক্ষার্থীর মুক্তি চাই’ স্লোগানে কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ৮-১ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নভেম্বরের মধ্যে এবং ৮-২ সেমিস্টারের পরীক্ষা আগামী ৩০ মার্চের মধ্যে শেষ করতে হবে। প্রতিটি সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ চার থেকে ছয় সপ্তাহের মধ্যে ফল প্রকাশ নিশ্চিত করতে হবে।

এ ছাড়া আন্দোলনে অংশ নেওয়ার কারণে কোনো শিক্ষার্থীর ফলাফল, নম্বর বা মূল্যায়নে বৈষম্য কিংবা প্রতিহিংসামূলক আচরণ করা যাবে না বলেও দাবি জানিয়েছেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা গত বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেষ হলেও প্রায় ১০ মাস পরও ফল প্রকাশ করা হয়নি। দীর্ঘ সময় ফল আটকে থাকায় তাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে জানান তারা।

দ্রুত ফল প্রকাশ এবং নির্ধারিত সময়ের মধ্যে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করে সেশনজট নিরসন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাফুর রহমান জানিয়েছেন, শিক্ষক, শ্রেণিকক্ষ ও ল্যাব সংকটসহ বিভিন্ন কারণে বিভাগের ব্যাচগুলোতে সেশনজট তৈরি হয়েছে। বিভাগের পাঁচটি ল্যাব প্রয়োজন হলেও এখন পর্যন্ত দুটি পাওয়া গেছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে কিছু সীমাবদ্ধতা রয়েছে। ছয় মাসের মধ্যে একটি সেমিস্টার শেষ করার লক্ষ্য রয়েছে। প্রয়োজনে শুক্রবার ও সরকারি ছুটির দিনেও ক্লাস নেওয়ার বিষয়ে শিক্ষার্থীরা সম্মত রয়েছেন। দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ