ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ, স্বাধীন তদন্তের দাবি ছাত্র ইউনিয়নের

জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ, স্বাধীন তদন্তের দাবি ছাত্র ইউনিয়নের
ছবি: সংগৃহীত
ফলো করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন-২০২৫ ঘিরে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং দ্রুত নতুন নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনটির নেতাকর্মীরা এসব দাবিতে স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। তবে নির্বাচন ঘিরে অনিয়ম, অব্যবস্থাপনা ও পক্ষপাতিত্বের অভিযোগ ওঠায় এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

নির্বাচন কমিশনের দুই সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার ও ড. রেজওয়ানা করিম স্নিগ্ধার পদত্যাগপত্রে উত্থাপিত অভিযোগও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

সংগঠনটির অভিযোগের মধ্যে রয়েছে ভোটার তালিকায় ত্রুটি, ডোপ টেস্ট নিয়ে সমস্যা, অমোচনীয় কালির দাগ উঠে যাওয়ায় জাল ভোটের আশঙ্কা, অতিরিক্ত ব্যালট সরবরাহ, ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল, ব্যালট ছাপানো, ব্যালট বাক্স পরিবহন ও সংরক্ষণ এবং ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা।

এ ছাড়া নির্ধারিত সময়ের পর ভোট গ্রহণ, ওএমআর পদ্ধতির পরিবর্তে ম্যানুয়ালি ভোট গণনা, ভোট শেষ হওয়ার ৪৮ ঘণ্টা পর ফল প্রকাশ এবং পাঁচটি প্যানেলের নির্বাচন বর্জনের বিষয়গুলোও তদন্তের দাবি জানানো হয়েছে।

ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, নির্বাচন-পরবর্তী তদন্ত কমিটিতে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করায় স্বার্থের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে আগের তদন্ত কমিটির কার্যক্রম পুনর্মূল্যায়ন করে স্বাধীন ও নিরপেক্ষ একটি কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা।

একই সঙ্গে জাকসু নির্বাচনের বাজেট ও ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ এবং নির্বাচনী দায়িত্ব পালনের সময় শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর সঙ্গে প্রশাসনিক অব্যবস্থাপনার কোনো সম্পর্ক ছিল কি না, সেটিও অনুসন্ধানের দাবি জানানো হয়েছে।

ছাত্র ইউনিয়নের তিন দফা দাবির মধ্যে রয়েছে—নির্বাচনের অনিয়ম ও অভিযোগের স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্ত, পদত্যাগকারী নির্বাচন কমিশন সদস্যদের উত্থাপিত অভিযোগ তদন্তের আওতায় আনা এবং তদন্তে কারও দায় প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। পাশাপাশি তদন্ত প্রতিবেদন ও সুপারিশ শিক্ষার্থীদের সামনে প্রকাশের দাবিও জানিয়েছে সংগঠনটি।

তদন্ত দ্রুত শেষ করে নতুন জাকসু নির্বাচনের তফসিল ঘোষণারও দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর প্রায় ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনটি নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে।

ট্যাগ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচন ছাত্র ইউনিয়ন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ, স্বাধীন তদন্তের দাবি ছাত্র ইউনিয়নের

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন-২০২৫ ঘিরে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং দ্রুত নতুন নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনটির নেতাকর্মীরা এসব দাবিতে স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। তবে নির্বাচন ঘিরে অনিয়ম, অব্যবস্থাপনা ও পক্ষপাতিত্বের অভিযোগ ওঠায় এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

নির্বাচন কমিশনের দুই সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার ও ড. রেজওয়ানা করিম স্নিগ্ধার পদত্যাগপত্রে উত্থাপিত অভিযোগও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

সংগঠনটির অভিযোগের মধ্যে রয়েছে ভোটার তালিকায় ত্রুটি, ডোপ টেস্ট নিয়ে সমস্যা, অমোচনীয় কালির দাগ উঠে যাওয়ায় জাল ভোটের আশঙ্কা, অতিরিক্ত ব্যালট সরবরাহ, ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল, ব্যালট ছাপানো, ব্যালট বাক্স পরিবহন ও সংরক্ষণ এবং ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা।

এ ছাড়া নির্ধারিত সময়ের পর ভোট গ্রহণ, ওএমআর পদ্ধতির পরিবর্তে ম্যানুয়ালি ভোট গণনা, ভোট শেষ হওয়ার ৪৮ ঘণ্টা পর ফল প্রকাশ এবং পাঁচটি প্যানেলের নির্বাচন বর্জনের বিষয়গুলোও তদন্তের দাবি জানানো হয়েছে।

ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, নির্বাচন-পরবর্তী তদন্ত কমিটিতে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করায় স্বার্থের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে আগের তদন্ত কমিটির কার্যক্রম পুনর্মূল্যায়ন করে স্বাধীন ও নিরপেক্ষ একটি কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা।

একই সঙ্গে জাকসু নির্বাচনের বাজেট ও ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ এবং নির্বাচনী দায়িত্ব পালনের সময় শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর সঙ্গে প্রশাসনিক অব্যবস্থাপনার কোনো সম্পর্ক ছিল কি না, সেটিও অনুসন্ধানের দাবি জানানো হয়েছে।

ছাত্র ইউনিয়নের তিন দফা দাবির মধ্যে রয়েছে—নির্বাচনের অনিয়ম ও অভিযোগের স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্ত, পদত্যাগকারী নির্বাচন কমিশন সদস্যদের উত্থাপিত অভিযোগ তদন্তের আওতায় আনা এবং তদন্তে কারও দায় প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। পাশাপাশি তদন্ত প্রতিবেদন ও সুপারিশ শিক্ষার্থীদের সামনে প্রকাশের দাবিও জানিয়েছে সংগঠনটি।

তদন্ত দ্রুত শেষ করে নতুন জাকসু নির্বাচনের তফসিল ঘোষণারও দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর প্রায় ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনটি নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ