ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ, থাকছে না প্রিলিমিনারি

ছবি: সংগৃহীত
ফলো করুন

৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) কমিশনের ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫১তম বিশেষ বিসিএসে আলাদা কোনো প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আগামী নভেম্বর মাসে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তী সময়ে পিএসসির ওয়েবসাইট ও সংবাদমাধ্যমে জানানো হবে।

৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় মোট ২০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান এক। তবে ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা হবে। লিখিত পরীক্ষার পর ১০০ নম্বরের মৌখিক পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ে ২০ নম্বর করে এবং বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে থাকবে। পাশাপাশি মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে প্রশ্ন থাকবে।

এ ছাড়া সংশ্লিষ্ট ক্যাডার বা পদের সঙ্গে সম্পর্কিত বিষয়ে সর্বোচ্চ ১০০ নম্বরের প্রশ্ন রাখা হয়েছে। বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা শুধু ঢাকার কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পিএসসি।

এই বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন বা মেডিক্যাল অফিসার এবং ৩০০ জন ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাওয়ার কথা রয়েছে।

পিএসসি সূত্র জানিয়েছে, চিকিৎসকদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার লক্ষ্যেই এবারের বিশেষ বিসিএসের পরীক্ষাপদ্ধতি সংক্ষিপ্ত রাখা হয়েছে। সাধারণ বিসিএসের মতো দীর্ঘ ধাপে পরীক্ষা না নিয়ে সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

চূড়ান্ত ফল প্রকাশের পর নির্বাচিত চিকিৎসকদের দ্রুত দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে পদায়নের পরিকল্পনা রয়েছে।

ট্যাগ : বিসিএস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ, থাকছে না প্রিলিমিনারি

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) কমিশনের ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫১তম বিশেষ বিসিএসে আলাদা কোনো প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আগামী নভেম্বর মাসে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তী সময়ে পিএসসির ওয়েবসাইট ও সংবাদমাধ্যমে জানানো হবে।

৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় মোট ২০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান এক। তবে ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা হবে। লিখিত পরীক্ষার পর ১০০ নম্বরের মৌখিক পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ে ২০ নম্বর করে এবং বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে থাকবে। পাশাপাশি মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে প্রশ্ন থাকবে।

এ ছাড়া সংশ্লিষ্ট ক্যাডার বা পদের সঙ্গে সম্পর্কিত বিষয়ে সর্বোচ্চ ১০০ নম্বরের প্রশ্ন রাখা হয়েছে। বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা শুধু ঢাকার কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পিএসসি।

এই বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন বা মেডিক্যাল অফিসার এবং ৩০০ জন ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাওয়ার কথা রয়েছে।

পিএসসি সূত্র জানিয়েছে, চিকিৎসকদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার লক্ষ্যেই এবারের বিশেষ বিসিএসের পরীক্ষাপদ্ধতি সংক্ষিপ্ত রাখা হয়েছে। সাধারণ বিসিএসের মতো দীর্ঘ ধাপে পরীক্ষা না নিয়ে সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

চূড়ান্ত ফল প্রকাশের পর নির্বাচিত চিকিৎসকদের দ্রুত দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে পদায়নের পরিকল্পনা রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ