ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১১ দেশের গবেষকদের অংশগ্রহণে ঢাবিতে আন্তর্জাতিক সম্মেলন

ছবি: সংগৃহীত
ফলো করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩ ও ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

‘রিথিংকিং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন অ্যান এরা অব গ্লোবাল ক্রাইসিস: গভর্নেন্স অ্যান্ড পলিসি রেসপন্সেস’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে ১১টি দেশের গবেষকদের কাছ থেকে মোট ১৮০টি গবেষণাপত্র জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ৭৬টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সাইয়েদ গিয়াসউদ্দিন মেমোরিয়াল কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিভাগের চেয়ারপারসন ও সম্মেলনের কনভেনার অধ্যাপক ড. সৈয়দা লাসনা কবির।

আয়োজকেরা জানান, দুই দিনের সম্মেলনে নির্বাচিত গবেষণাপত্রগুলো মোট ১৫টি সেশনে উপস্থাপন করা হবে। সম্মেলনটি হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করা হচ্ছে। ৭৬টি গবেষণাপত্রের মধ্যে ৬৭টি সরাসরি এবং ৯টি অনলাইনে উপস্থাপন করা হবে।

সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ১৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণাপত্র জমা দিয়েছেন। পাশাপাশি বিদেশি গবেষকদের অংশগ্রহণের মাধ্যমে জনপ্রশাসন বিষয়ে গবেষণা, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা।

সম্মেলনে শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক, প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও শিক্ষার্থীরা অংশ নেবেন। উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আকা ফিরোজ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. আবদুস সালাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, বিসিএস প্রশাসন অ্যাকাডেমির রেক্টর (সচিব) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও ডিইউপিএএএ-এর সভাপতি জালাল আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

সম্মেলনের সমাপনী পর্বে বক্তব্য দেবেন কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. আহমেদ শফিকুল হক। এছাড়া সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (এসএএনপিএ)-এর সেক্রেটারি ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের (বিপিএটিসি) রেক্টর সাঈদ মাহবুব খানসহ বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

অধ্যাপক সৈয়দা লাসনা কবির বলেন, দেশি-বিদেশি গবেষকদের একই প্ল্যাটফর্মে এনে জনপ্রশাসন বিষয়ে গবেষণা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করাই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। বৈশ্বিক বিভিন্ন সংকটের প্রেক্ষাপটে জনপ্রশাসন, শাসনব্যবস্থা এবং নীতিগত প্রতিক্রিয়া নিয়ে গবেষকদের মধ্যে মতবিনিময়ের ক্ষেত্র তৈরি হবে বলেও জানান তিনি।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সম্মেলনে জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর, অর্থনৈতিক ও সামাজিক অনিশ্চয়তা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর চ্যালেঞ্জ, ডিজিটাল পরিবর্তন, জনআস্থা, জলবায়ু শাসন এবং নীতিগত উদ্ভাবনের মতো সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হবে।

সম্মেলনের মাধ্যমে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, নীতিনির্ধারক, পেশাজীবী ও শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা।

ট্যাগ : ঢাকা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

১১ দেশের গবেষকদের অংশগ্রহণে ঢাবিতে আন্তর্জাতিক সম্মেলন

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩ ও ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

‘রিথিংকিং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন অ্যান এরা অব গ্লোবাল ক্রাইসিস: গভর্নেন্স অ্যান্ড পলিসি রেসপন্সেস’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে ১১টি দেশের গবেষকদের কাছ থেকে মোট ১৮০টি গবেষণাপত্র জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ৭৬টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সাইয়েদ গিয়াসউদ্দিন মেমোরিয়াল কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিভাগের চেয়ারপারসন ও সম্মেলনের কনভেনার অধ্যাপক ড. সৈয়দা লাসনা কবির।

আয়োজকেরা জানান, দুই দিনের সম্মেলনে নির্বাচিত গবেষণাপত্রগুলো মোট ১৫টি সেশনে উপস্থাপন করা হবে। সম্মেলনটি হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করা হচ্ছে। ৭৬টি গবেষণাপত্রের মধ্যে ৬৭টি সরাসরি এবং ৯টি অনলাইনে উপস্থাপন করা হবে।

সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ১৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণাপত্র জমা দিয়েছেন। পাশাপাশি বিদেশি গবেষকদের অংশগ্রহণের মাধ্যমে জনপ্রশাসন বিষয়ে গবেষণা, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা।

সম্মেলনে শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক, প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও শিক্ষার্থীরা অংশ নেবেন। উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আকা ফিরোজ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. আবদুস সালাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, বিসিএস প্রশাসন অ্যাকাডেমির রেক্টর (সচিব) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও ডিইউপিএএএ-এর সভাপতি জালাল আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

সম্মেলনের সমাপনী পর্বে বক্তব্য দেবেন কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. আহমেদ শফিকুল হক। এছাড়া সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (এসএএনপিএ)-এর সেক্রেটারি ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের (বিপিএটিসি) রেক্টর সাঈদ মাহবুব খানসহ বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

অধ্যাপক সৈয়দা লাসনা কবির বলেন, দেশি-বিদেশি গবেষকদের একই প্ল্যাটফর্মে এনে জনপ্রশাসন বিষয়ে গবেষণা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করাই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। বৈশ্বিক বিভিন্ন সংকটের প্রেক্ষাপটে জনপ্রশাসন, শাসনব্যবস্থা এবং নীতিগত প্রতিক্রিয়া নিয়ে গবেষকদের মধ্যে মতবিনিময়ের ক্ষেত্র তৈরি হবে বলেও জানান তিনি।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সম্মেলনে জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর, অর্থনৈতিক ও সামাজিক অনিশ্চয়তা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর চ্যালেঞ্জ, ডিজিটাল পরিবর্তন, জনআস্থা, জলবায়ু শাসন এবং নীতিগত উদ্ভাবনের মতো সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হবে।

সম্মেলনের মাধ্যমে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, নীতিনির্ধারক, পেশাজীবী ও শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ