ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি, আবেদন নভেম্বরে

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি শুরু হবে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রাথমিক আবেদন করা যাবে আগামী ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।

রোববার (১৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি দেশের আরও ছয়টি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর।

ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন প্রক্রিয়া ১২ নভেম্বর শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করবে।

ট্যাগ : রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি, আবেদন নভেম্বরে

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি শুরু হবে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রাথমিক আবেদন করা যাবে আগামী ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।

রোববার (১৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি দেশের আরও ছয়টি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর।

ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন প্রক্রিয়া ১২ নভেম্বর শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ