ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অভিনেত্রী রিধির মৃত্যুর ঘটনায় প্রেমিককে গ্রেপ্তার করল পুলিশ

ছবি : সংগৃহিত
ফলো করুন

অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে। তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রিধির মা বাদী হয়ে মামলাটি করেছেন। অভিযোগের ভিত্তিতে হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনার বিস্তারিত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রিধিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মাজহারুল ইসলামের ভাষ্য, পরিবারের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যে জানা গেছে, রিধির সঙ্গে হাসিবুর রহমানের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার আগে তাদের মধ্যে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। এসব তথ্য ও পারিপার্শ্বিক পরিস্থিতি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ বলছে, রিধির মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় অন্য কোনো বিষয় জড়িত রয়েছে কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

মডেলিংয়ের মাধ্যমে বিনোদনজগতে পরিচিতি পান রিধিকা রিধি। পরে অভিনয়েও যুক্ত হন। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

অভিনেত্রী রিধির মৃত্যুর ঘটনায় প্রেমিককে গ্রেপ্তার করল পুলিশ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে। তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রিধির মা বাদী হয়ে মামলাটি করেছেন। অভিযোগের ভিত্তিতে হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনার বিস্তারিত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রিধিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মাজহারুল ইসলামের ভাষ্য, পরিবারের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যে জানা গেছে, রিধির সঙ্গে হাসিবুর রহমানের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার আগে তাদের মধ্যে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। এসব তথ্য ও পারিপার্শ্বিক পরিস্থিতি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ বলছে, রিধির মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় অন্য কোনো বিষয় জড়িত রয়েছে কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

মডেলিংয়ের মাধ্যমে বিনোদনজগতে পরিচিতি পান রিধিকা রিধি। পরে অভিনয়েও যুক্ত হন। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ