ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশে আসছেন ‘তেরে বিন’-এর মুরতাসিম ওহাজ আলী

ছবি: সংগৃহীত
ফলো করুন

‘তেরে বিন’ নাটকে মুরতাসিম খান চরিত্রে অভিনয় করে দক্ষিণ এশিয়ার দর্শকদের কাছে পরিচিতি পাওয়া পাকিস্তানি অভিনেতা ওহাজ আলী এবার বাংলাদেশে আসছেন। ঢাকায় একটি আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশি ভক্তদের সঙ্গে দেখা করবেন জনপ্রিয় এই অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন ওহাজ আলী। সেখানে বাংলাদেশি দর্শকদের উদ্দেশে তিনি বলেন, শিগগিরই ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ আয়োজনে অংশ নিতে তিনি আগ্রহী। ভক্তদের সঙ্গে দেখা করা এবং সময় কাটানোর জন্য অপেক্ষা করছেন বলেও জানান তিনি।

ওহাজ আলী জানান, ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এ দর্শকদের সঙ্গে তার দেখা হবে। আগামী ২ ও ৩ অক্টোবর সেখানে আয়োজনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত একটি এক্সিবিশনের আয়োজন করা হচ্ছে। এর সমাপনী পর্বে অংশ নেওয়ার জন্য ওহাজ আলী বাংলাদেশে আসছেন। আয়োজকদের একজন জানান, তিনি ব্যক্তিগত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন।

আয়োজকরা আরও জানিয়েছেন, ইভেন্টে অংশগ্রহণকারীদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে কয়েকজন বিজয়ী নির্বাচন করা হবে। নির্বাচিত ব্যক্তিরা ওহাজ আলীর সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাবেন। তবে বিজয়ীর সংখ্যা আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করা হবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে ১০০ জনকে ১৫ হাজার টাকা করে দেওয়ার মতো কিছু তথ্যের বিষয়ে আয়োজক পক্ষ জানিয়েছে, এমন কোনো তথ্য তাদের জানা নেই। তাদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানের মূল আয়োজন হলো এক্সিবিশন এবং এর সমাপনী পর্বে ওহাজ আলীর উপস্থিতি।

পাকিস্তানি টেলিভিশন নাটকের পরিচিত মুখ ওহাজ আলী। ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে তার অভিনয়জীবনের শুরু। এরপর ‘হারি হারি চুড়িয়াঁ’, ‘দিল নওয়াজ’, ‘মাহ-এ-তামাম’, ‘দিল-এ-বেরহাম’, ‘ভরাম’, ‘ফিতুর’ এবং ‘ইশক জালেবি’সহ বিভিন্ন নাটকে অভিনয় করেছেন তিনি।

ঐতিহাসিক প্রেক্ষাপটের চরিত্রেও অভিনয় করেছেন ওহাজ। ২০২১ সালে ‘জো বিছার গায়ে’ নাটকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমির চরিত্রে তাকে দেখা যায়। চরিত্রটি দর্শকদের মধ্যে আলোচনায় আসে।

তবে ওহাজ আলীর ক্যারিয়ারে বড় পরিচিতি আসে ‘তেরে বিন’ নাটকের মাধ্যমে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রচার শুরু হওয়া নাটকটির প্রথম সিজন শেষ হয় ২০২৩ সালের ৬ জুলাই। এতে মুরতাসিম খান চরিত্রে অভিনয় করেন ওহাজ আলী। তার বিপরীতে মীরব চরিত্রে ছিলেন ইয়ুমনা জায়েদি।

মীরব ও মুরতাসিমের সম্পর্ক, প্রেম ও দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত ‘তেরে বিন’ পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও ভারতেও দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পায়। এই নাটকের মাধ্যমে ওহাজ আলীর পরিচিতি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দর্শকদের কাছেও আরও বিস্তৃত হয়।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে আসছেন ‘তেরে বিন’-এর মুরতাসিম ওহাজ আলী

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‘তেরে বিন’ নাটকে মুরতাসিম খান চরিত্রে অভিনয় করে দক্ষিণ এশিয়ার দর্শকদের কাছে পরিচিতি পাওয়া পাকিস্তানি অভিনেতা ওহাজ আলী এবার বাংলাদেশে আসছেন। ঢাকায় একটি আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশি ভক্তদের সঙ্গে দেখা করবেন জনপ্রিয় এই অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন ওহাজ আলী। সেখানে বাংলাদেশি দর্শকদের উদ্দেশে তিনি বলেন, শিগগিরই ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ আয়োজনে অংশ নিতে তিনি আগ্রহী। ভক্তদের সঙ্গে দেখা করা এবং সময় কাটানোর জন্য অপেক্ষা করছেন বলেও জানান তিনি।

ওহাজ আলী জানান, ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এ দর্শকদের সঙ্গে তার দেখা হবে। আগামী ২ ও ৩ অক্টোবর সেখানে আয়োজনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত একটি এক্সিবিশনের আয়োজন করা হচ্ছে। এর সমাপনী পর্বে অংশ নেওয়ার জন্য ওহাজ আলী বাংলাদেশে আসছেন। আয়োজকদের একজন জানান, তিনি ব্যক্তিগত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন।

আয়োজকরা আরও জানিয়েছেন, ইভেন্টে অংশগ্রহণকারীদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে কয়েকজন বিজয়ী নির্বাচন করা হবে। নির্বাচিত ব্যক্তিরা ওহাজ আলীর সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাবেন। তবে বিজয়ীর সংখ্যা আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করা হবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে ১০০ জনকে ১৫ হাজার টাকা করে দেওয়ার মতো কিছু তথ্যের বিষয়ে আয়োজক পক্ষ জানিয়েছে, এমন কোনো তথ্য তাদের জানা নেই। তাদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানের মূল আয়োজন হলো এক্সিবিশন এবং এর সমাপনী পর্বে ওহাজ আলীর উপস্থিতি।

পাকিস্তানি টেলিভিশন নাটকের পরিচিত মুখ ওহাজ আলী। ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে তার অভিনয়জীবনের শুরু। এরপর ‘হারি হারি চুড়িয়াঁ’, ‘দিল নওয়াজ’, ‘মাহ-এ-তামাম’, ‘দিল-এ-বেরহাম’, ‘ভরাম’, ‘ফিতুর’ এবং ‘ইশক জালেবি’সহ বিভিন্ন নাটকে অভিনয় করেছেন তিনি।

ঐতিহাসিক প্রেক্ষাপটের চরিত্রেও অভিনয় করেছেন ওহাজ। ২০২১ সালে ‘জো বিছার গায়ে’ নাটকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমির চরিত্রে তাকে দেখা যায়। চরিত্রটি দর্শকদের মধ্যে আলোচনায় আসে।

তবে ওহাজ আলীর ক্যারিয়ারে বড় পরিচিতি আসে ‘তেরে বিন’ নাটকের মাধ্যমে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রচার শুরু হওয়া নাটকটির প্রথম সিজন শেষ হয় ২০২৩ সালের ৬ জুলাই। এতে মুরতাসিম খান চরিত্রে অভিনয় করেন ওহাজ আলী। তার বিপরীতে মীরব চরিত্রে ছিলেন ইয়ুমনা জায়েদি।

মীরব ও মুরতাসিমের সম্পর্ক, প্রেম ও দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত ‘তেরে বিন’ পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও ভারতেও দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পায়। এই নাটকের মাধ্যমে ওহাজ আলীর পরিচিতি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দর্শকদের কাছেও আরও বিস্তৃত হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ