ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এবার ‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর

ছবি : সংগৃহীত
ফলো করুন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ছবি, ভিডিও ও মানুষের মুখ ব্যবহার করে নতুন কনটেন্ট তৈরির প্রবণতাও বাড়ছে। প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের মধ্যেই এবার এআই-সংক্রান্ত আইনি লড়াইয়ের পথে হাঁটলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।

অভিনেত্রীর অভিযোগ, তার অনুমতি ছাড়াই নাম, ছবি ও ভিডিও ব্যবহার করে ব্যবসা করেছে লস অ্যাঞ্জেলেসভিত্তিক একটি এআই সংস্থা। তবে ওই সংস্থাটির নাম প্রকাশ্যে আনেননি উর্বশী বা তার টিম।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ বিবৃতি প্রকাশ করেন উর্বশী রাউতেলা ও তার টিম। বিবৃতিতে জানানো হয়, সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ক্ষতিপূরণ হিসেবেও বড় অঙ্কের অর্থ দাবি করা হচ্ছে। প্রাথমিকভাবে প্রায় ৭ হাজার কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

উর্বশী রাউতেলার টিমের অভিযোগ, অভিনেত্রীর নাম, ছবি ও ভিডিও কোনো ধরনের অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে। তাদের দাবি, এসব কনটেন্ট ব্যবহারের মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থার ব্যবসায়িক মূল্য কয়েকশ কোটি টাকা নয়, কয়েকশ কোটি ডলারে পৌঁছেছে।

এ ঘটনায় ওই সংস্থার উদ্দেশে কড়া বার্তাও দিয়েছে উর্বশীর টিম। তাদের বক্তব্য অনুযায়ী, একজন তারকার নাম, ছবি, মুখ কিংবা পুরোনো ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নতুন কনটেন্ট তৈরি ও বাণিজ্যিকভাবে ব্যবহার করার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন তৈরি করছে।

এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে কোনো ব্যক্তির মুখ, কণ্ঠ, নাম বা পুরোনো ভিডিও ব্যবহার করে নতুন কনটেন্ট তৈরি হলে সেই কনটেন্টের ওপর অধিকার কার থাকবে—এমন প্রশ্নও সামনে এসেছে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে ব্যক্তিগত পরিচয়, ছবি ও ভিডিওর বাণিজ্যিক ব্যবহার নিয়ে নতুন ধরনের আইনি জটিলতা তৈরি হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি ‘ইনস্পেক্টর অবিনাশ’ সিনেমার দ্বিতীয় সিজনে দেখা গেছে উর্বশী রাউতেলাকে। এর আগে অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

ট্যাগ : বলিউড এআই উর্বশী রাউতেলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

এবার ‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ছবি, ভিডিও ও মানুষের মুখ ব্যবহার করে নতুন কনটেন্ট তৈরির প্রবণতাও বাড়ছে। প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের মধ্যেই এবার এআই-সংক্রান্ত আইনি লড়াইয়ের পথে হাঁটলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।

অভিনেত্রীর অভিযোগ, তার অনুমতি ছাড়াই নাম, ছবি ও ভিডিও ব্যবহার করে ব্যবসা করেছে লস অ্যাঞ্জেলেসভিত্তিক একটি এআই সংস্থা। তবে ওই সংস্থাটির নাম প্রকাশ্যে আনেননি উর্বশী বা তার টিম।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ বিবৃতি প্রকাশ করেন উর্বশী রাউতেলা ও তার টিম। বিবৃতিতে জানানো হয়, সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ক্ষতিপূরণ হিসেবেও বড় অঙ্কের অর্থ দাবি করা হচ্ছে। প্রাথমিকভাবে প্রায় ৭ হাজার কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

উর্বশী রাউতেলার টিমের অভিযোগ, অভিনেত্রীর নাম, ছবি ও ভিডিও কোনো ধরনের অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে। তাদের দাবি, এসব কনটেন্ট ব্যবহারের মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থার ব্যবসায়িক মূল্য কয়েকশ কোটি টাকা নয়, কয়েকশ কোটি ডলারে পৌঁছেছে।

এ ঘটনায় ওই সংস্থার উদ্দেশে কড়া বার্তাও দিয়েছে উর্বশীর টিম। তাদের বক্তব্য অনুযায়ী, একজন তারকার নাম, ছবি, মুখ কিংবা পুরোনো ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নতুন কনটেন্ট তৈরি ও বাণিজ্যিকভাবে ব্যবহার করার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন তৈরি করছে।

এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে কোনো ব্যক্তির মুখ, কণ্ঠ, নাম বা পুরোনো ভিডিও ব্যবহার করে নতুন কনটেন্ট তৈরি হলে সেই কনটেন্টের ওপর অধিকার কার থাকবে—এমন প্রশ্নও সামনে এসেছে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে ব্যক্তিগত পরিচয়, ছবি ও ভিডিওর বাণিজ্যিক ব্যবহার নিয়ে নতুন ধরনের আইনি জটিলতা তৈরি হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি ‘ইনস্পেক্টর অবিনাশ’ সিনেমার দ্বিতীয় সিজনে দেখা গেছে উর্বশী রাউতেলাকে। এর আগে অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ