ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মুক্তির প্রথম দুই দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘আওয়ারাপন ২'

ছবি: সংগৃহীত
ফলো করুন

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছে ইমরান হাশমির জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপন’-এর দ্বিতীয় কিস্তি ‘আওয়ারাপন ২’। ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে। মুক্তির প্রথম দিনেই ভারতে সিনেমাটির নেট আয় হয়েছে ২১ কোটি রুপি। একই দিনে বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ২৭ কোটি ২০ লাখ রুপি।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতের ৯ হাজার ৩৩টি প্রদর্শনীতে সিনেমাটির গড় দর্শক উপস্থিতি ছিল ৪৫ দশমিক ৭৩ শতাংশ। দিল্লি-এনসিআর এলাকায় উপস্থিতির হার ছিল ৫৮ দশমিক ৫ শতাংশ এবং মুম্বাইয়ে ৩৯ দশমিক ৫ শতাংশ।

একই দিনে মুক্তি পাওয়া সানি দেওল ও প্রীতি জিনতা অভিনীত ‘বাটওয়ারা ১৯৪৭’-কেও প্রথম দিনের আয়ে পেছনে ফেলেছে ‘আওয়ারাপন ২’। বিশ্বব্যাপী প্রথম দিনে ‘বাটওয়ারা ১৯৪৭’ আয় করেছে ৮ কোটি ৩৪ লাখ রুপি।

মুক্তির দ্বিতীয় দিনেও ইমরান হাশমি অভিনীত সিনেমাটি ভালো ব্যবসা করেছে। শনিবার বিকেল ৪টা ৪১ মিনিট পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, দ্বিতীয় দিনে ভারতে সিনেমাটির আয় হয়েছে ১২ কোটি ৬০ লাখ রুপি। এর ফলে ভারতে দুই দিনে সিনেমাটির মোট নেট আয় দাঁড়িয়েছে ৪১ কোটি ২৭ লাখ রুপি। বর্তমান ধারাবাহিকতা ধরে রাখতে পারলে দ্রুতই ৫০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করতে পারে সিনেমাটি।

এদিকে ‘আওয়ারাপন ২’-এর সাফল্যের মধ্যেই সিনেমাটির তৃতীয় কিস্তি নিয়ে আশার কথা জানিয়েছেন ইমরান হাশমি। দর্শকদের ভালোবাসার কারণেই দ্বিতীয় কিস্তি নির্মাণ করা হয়েছে উল্লেখ করে তিনি ‘আওয়ারাপন ৩’ আসার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। তবে তৃতীয় কিস্তি নির্মাণের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন’ প্রথমদিকে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। তবে সময়ের সঙ্গে সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং পরবর্তীতে কাল্ট সিনেমার মর্যাদা পায়।

প্রায় দুই দশক পর নির্মিত দ্বিতীয় কিস্তিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি, পুরাণ গাব্বি ও অনিরুদ্ধ রাওয়ালসহ আরও অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন নীতিন কক্কর।

ট্যাগ : বলিউড ইমরান হাশমি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মুক্তির প্রথম দুই দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘আওয়ারাপন ২'

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছে ইমরান হাশমির জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপন’-এর দ্বিতীয় কিস্তি ‘আওয়ারাপন ২’। ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে। মুক্তির প্রথম দিনেই ভারতে সিনেমাটির নেট আয় হয়েছে ২১ কোটি রুপি। একই দিনে বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ২৭ কোটি ২০ লাখ রুপি।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতের ৯ হাজার ৩৩টি প্রদর্শনীতে সিনেমাটির গড় দর্শক উপস্থিতি ছিল ৪৫ দশমিক ৭৩ শতাংশ। দিল্লি-এনসিআর এলাকায় উপস্থিতির হার ছিল ৫৮ দশমিক ৫ শতাংশ এবং মুম্বাইয়ে ৩৯ দশমিক ৫ শতাংশ।

একই দিনে মুক্তি পাওয়া সানি দেওল ও প্রীতি জিনতা অভিনীত ‘বাটওয়ারা ১৯৪৭’-কেও প্রথম দিনের আয়ে পেছনে ফেলেছে ‘আওয়ারাপন ২’। বিশ্বব্যাপী প্রথম দিনে ‘বাটওয়ারা ১৯৪৭’ আয় করেছে ৮ কোটি ৩৪ লাখ রুপি।

মুক্তির দ্বিতীয় দিনেও ইমরান হাশমি অভিনীত সিনেমাটি ভালো ব্যবসা করেছে। শনিবার বিকেল ৪টা ৪১ মিনিট পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, দ্বিতীয় দিনে ভারতে সিনেমাটির আয় হয়েছে ১২ কোটি ৬০ লাখ রুপি। এর ফলে ভারতে দুই দিনে সিনেমাটির মোট নেট আয় দাঁড়িয়েছে ৪১ কোটি ২৭ লাখ রুপি। বর্তমান ধারাবাহিকতা ধরে রাখতে পারলে দ্রুতই ৫০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করতে পারে সিনেমাটি।

এদিকে ‘আওয়ারাপন ২’-এর সাফল্যের মধ্যেই সিনেমাটির তৃতীয় কিস্তি নিয়ে আশার কথা জানিয়েছেন ইমরান হাশমি। দর্শকদের ভালোবাসার কারণেই দ্বিতীয় কিস্তি নির্মাণ করা হয়েছে উল্লেখ করে তিনি ‘আওয়ারাপন ৩’ আসার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। তবে তৃতীয় কিস্তি নির্মাণের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন’ প্রথমদিকে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। তবে সময়ের সঙ্গে সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং পরবর্তীতে কাল্ট সিনেমার মর্যাদা পায়।

প্রায় দুই দশক পর নির্মিত দ্বিতীয় কিস্তিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি, পুরাণ গাব্বি ও অনিরুদ্ধ রাওয়ালসহ আরও অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন নীতিন কক্কর।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ