ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইমরান হাশমির ক্যারিয়ারে প্রথম ২০০ কোটির মাইলফলক

বলিউডে দীর্ঘ ২৩ বছরের অভিনয়জীবনে এবার প্রথমবারের মতো ২০০ কোটি রুপির বক্স অফিস মাইলফলক স্পর্শ করলেন ইমরান হাশমি। ‘আওয়ারাপান ২’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ারে নতুন এই সাফল্য পেলেন অভিনেতা।২০০৩ সালে বলিউডে অভিষেকের পর ইমরান হাশমি প্রায় অর্ধশত সিনেমায় অভিনয় করেছেন। বিভিন্ন সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের আলাদা অবস্থান তৈরি করলেও এতদিন নায়ক বা কেন্দ্রীয় চরিত্র হিসেবে কোনো সিনেমা ২০০ কোটি রুপি আয়ের ঘরে নিতে পারেননি তিনি।[BANGVIEWS-POST:4535]ইন্ডিয়া টুডের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৪ আগস্ট মুক্তির পর দুই সপ্তাহের মধ্যেই ‘আওয়ারাপান ২’ আয় করেছে ২০১ কোটি ৪৫ লাখ রুপি। সিনেমাটির প্রথম সপ্তাহের আয় ছিল প্রায় ১৬১ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে আয়ের গতি কিছুটা কমেছে।তবে সিনেমাটির আয় আরও কতটা বাড়বে, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ বুধবার (২৬ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক’। সিনেমাটি ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ থাকায় ‘আওয়ারাপান ২’-এর ব্যবসায় প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।প্রায় ৪৫ কোটি রুপি বাজেটে নির্মিত ‘আওয়ারাপান ২’ ইতোমধ্যে নির্মাণ ব্যয়ের চার গুণেরও বেশি আয় করেছে। একই সময়ে সানি দেওলের ‘বাটওয়ারা ১৯৪৭’-এর সঙ্গে বক্স অফিসে প্রতিযোগিতা করেও ভালো ব্যবসা ধরে রেখেছে সিনেমাটি।[BANGVIEWS-POST:4534]সংশ্লিষ্টদের মতে, ‘আওয়ারাপান ২’-এর সাফল্য ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন গতি তৈরি করেছে। নিতিন কক্কর পরিচালিত সিনেমাটিতে ইমরানের সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুবিন্দর ভিকি, বরুণ চান্দা ও রুখসার রেহমানসহ আরও অনেকে।এর আগে ইমরান হাশমি অভিনীত ‘টাইগার ৩’ বিশ্বব্যাপী ৪৬৬ কোটি রুপির বেশি আয় করেছিল। তবে সিনেমাটিতে সালমান খান ও ক্যাটরিনা কাইফ ছিলেন মূল চরিত্রে। ইমরান হাশমি সেখানে খলনায়কের ভূমিকায় অভিনয় করেন।

ইমরান হাশমির ক্যারিয়ারে প্রথম ২০০ কোটির মাইলফলক