দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থায়ী কমিটিতে নতুন মনোনীত সদস্যরা হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।
দলের সাংগঠনিক কার্যক্রমে গতি আনা এবং নীতিনির্ধারণী পর্যায়ের কার্যক্রম আরও শক্তিশালী করার অংশ হিসেবে তাদের স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্তব্যসমূহ