প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরতে বুধবার সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বক্তব্য দেবেন।
এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, বিভিন্ন কর্মসূচি, বিশ্বনেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পাঁচ দিনের সফরে নিউইয়র্কে যান এবং ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন। সফরকালে তিনি জাতিসংঘের সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন।
মন্তব্যসমূহ