ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মোট প্রাণহানি ১১০৪

ফাইল ছবি
ফলো করুন

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামে নিশ্চিতভাবে মৃতের সংখ্যা ১০১ জনে এবং হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩ জনে। ফলে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৪ জনে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতি পর্যবেক্ষণ প্ল্যাটফর্মেও নিয়মিতভাবে নিশ্চিত ও সন্দেহজনক হামের রোগী ও মৃত্যুর তথ্য প্রকাশ করা হচ্ছে। 

বুলেটিনের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৩৯ জন রোগী এসেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৫১৬ জন, রাজশাহীতে ২৯, সিলেটে ২০৬, চট্টগ্রামে ২৭৯, বরিশালে ১০৭, ময়মনসিংহে ৮৬, খুলনায় ৮৯ এবং রংপুরে ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৮ হাজার ৬৫৫ জন রোগী ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৯৮ জন।

এ সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৫৫০ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ২১ হাজার ৩৯২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ওই সময়ে ৯৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলমান পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি ও সন্দেহজনক রোগীর সংখ্যা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

ট্যাগ : হাম হামের উপসর্গ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মোট প্রাণহানি ১১০৪

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামে নিশ্চিতভাবে মৃতের সংখ্যা ১০১ জনে এবং হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩ জনে। ফলে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৪ জনে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতি পর্যবেক্ষণ প্ল্যাটফর্মেও নিয়মিতভাবে নিশ্চিত ও সন্দেহজনক হামের রোগী ও মৃত্যুর তথ্য প্রকাশ করা হচ্ছে। 

বুলেটিনের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৩৯ জন রোগী এসেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৫১৬ জন, রাজশাহীতে ২৯, সিলেটে ২০৬, চট্টগ্রামে ২৭৯, বরিশালে ১০৭, ময়মনসিংহে ৮৬, খুলনায় ৮৯ এবং রংপুরে ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৮ হাজার ৬৫৫ জন রোগী ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৯৮ জন।

এ সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৫৫০ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ২১ হাজার ৩৯২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ওই সময়ে ৯৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলমান পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি ও সন্দেহজনক রোগীর সংখ্যা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ