ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘১৮ বছরের জঞ্জাল ১৮ মাসেও পুরোপুরি পরিষ্কার সম্ভব নয়’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

‘১৮ বছরের জঞ্জাল ১৮ মাসেও পুরোপুরি পরিষ্কার সম্ভব নয়’
ছবি : সংগৃহিত
ফলো করুন

১৮ বছর ধরে জমে থাকা সমস্যা পাঁচ মাসে তো নয়ই, ১৮ মাসেও পুরোপুরি সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজ শেষ করতে সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বেগম খালেদা জিয়া স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আহমেদ আযম খান বলেন, দীর্ঘ সময় ধরে দেশের গণতন্ত্র, অর্থনীতি ও সার্বভৌমত্ব বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সমস্যা কাটিয়ে দেশকে পুনর্গঠনের কাজ করছে বর্তমান সরকার। এত দীর্ঘ সময়ের সংকট অল্প কয়েক মাসের মধ্যে পুরোপুরি দূর করা বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি।

সরকার দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই বিরোধী পক্ষের সমালোচনার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, সরকারের কার্যক্রম মূল্যায়নের ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেওয়া প্রয়োজন। দেশ পুনর্গঠনে সরকার কাজ করছে এবং এ প্রক্রিয়ায় জনগণের সহযোগিতা ও ধৈর্য প্রয়োজন।

মুক্তিযোদ্ধাদের স্বীকৃতির বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক কারণে প্রকৃত মুক্তিযোদ্ধাদের কেউ তালিকা থেকে বাদ পড়ে থাকলে তাদের আবেদন যাচাই-বাছাই করা হবে। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হবেন, তাদের স্বীকৃতি ও অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের বিষয়েও নতুন করে আবেদনের সুযোগ দেওয়ার কথা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। তিনি বলেন, প্রকৃত জুলাই যোদ্ধাদের গেজেটভুক্তির প্রক্রিয়া আবার উন্মুক্ত করা হয়েছে। যারা আন্দোলনে অংশ নিয়েও তালিকাভুক্ত হতে পারেননি, তারা আবেদন করতে পারবেন। যাচাই শেষে যোগ্য ব্যক্তিদের গেজেটে অন্তর্ভুক্ত করা হবে।

গত ১৮ বছরে রাজনৈতিক সহিংসতা, নির্যাতন ও নিপীড়নের শিকার ব্যক্তি এবং তাদের পরিবারের মূল্যায়নের জন্য নতুন একটি অধিদপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আবেদন পাওয়ার পর যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

দলের নেতাকর্মীদের উদ্দেশে আহমেদ আযম খান ঐক্য বজায় রাখার আহ্বান জানান। দলীয় গ্রুপিং ও বিরোধ এড়িয়ে মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান এম জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সংসদ সদস্য শিরীন সুলতানা ও সেলিনা সুলতানা নিশীতাসহ বিএনপি ও সংশ্লিষ্ট সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ট্যাগ : জুলাই গণঅভ্যুত্থান আহমেদ আযম খান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


‘১৮ বছরের জঞ্জাল ১৮ মাসেও পুরোপুরি পরিষ্কার সম্ভব নয়’

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

১৮ বছর ধরে জমে থাকা সমস্যা পাঁচ মাসে তো নয়ই, ১৮ মাসেও পুরোপুরি সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজ শেষ করতে সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বেগম খালেদা জিয়া স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আহমেদ আযম খান বলেন, দীর্ঘ সময় ধরে দেশের গণতন্ত্র, অর্থনীতি ও সার্বভৌমত্ব বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সমস্যা কাটিয়ে দেশকে পুনর্গঠনের কাজ করছে বর্তমান সরকার। এত দীর্ঘ সময়ের সংকট অল্প কয়েক মাসের মধ্যে পুরোপুরি দূর করা বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি।

সরকার দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই বিরোধী পক্ষের সমালোচনার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, সরকারের কার্যক্রম মূল্যায়নের ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেওয়া প্রয়োজন। দেশ পুনর্গঠনে সরকার কাজ করছে এবং এ প্রক্রিয়ায় জনগণের সহযোগিতা ও ধৈর্য প্রয়োজন।

মুক্তিযোদ্ধাদের স্বীকৃতির বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক কারণে প্রকৃত মুক্তিযোদ্ধাদের কেউ তালিকা থেকে বাদ পড়ে থাকলে তাদের আবেদন যাচাই-বাছাই করা হবে। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হবেন, তাদের স্বীকৃতি ও অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের বিষয়েও নতুন করে আবেদনের সুযোগ দেওয়ার কথা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। তিনি বলেন, প্রকৃত জুলাই যোদ্ধাদের গেজেটভুক্তির প্রক্রিয়া আবার উন্মুক্ত করা হয়েছে। যারা আন্দোলনে অংশ নিয়েও তালিকাভুক্ত হতে পারেননি, তারা আবেদন করতে পারবেন। যাচাই শেষে যোগ্য ব্যক্তিদের গেজেটে অন্তর্ভুক্ত করা হবে।

গত ১৮ বছরে রাজনৈতিক সহিংসতা, নির্যাতন ও নিপীড়নের শিকার ব্যক্তি এবং তাদের পরিবারের মূল্যায়নের জন্য নতুন একটি অধিদপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আবেদন পাওয়ার পর যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

দলের নেতাকর্মীদের উদ্দেশে আহমেদ আযম খান ঐক্য বজায় রাখার আহ্বান জানান। দলীয় গ্রুপিং ও বিরোধ এড়িয়ে মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান এম জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সংসদ সদস্য শিরীন সুলতানা ও সেলিনা সুলতানা নিশীতাসহ বিএনপি ও সংশ্লিষ্ট সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ