ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আজ শুরু লা লিগা, প্রথম সপ্তাহে মাঠে নেই বার্সা-রিয়াল

ছবি : সংগৃহিত
ফলো করুন

ক্লাব ফুটবলের ব্যস্ততা ফিরছে স্পেনে। শনিবার (১৫ আগস্ট) থেকে শুরু হচ্ছে ২০২৬-২৭ মৌসুমের লা লিগা। উদ্বোধনী ম্যাচডেতে একাধিক ম্যাচ থাকলেও প্রথম সপ্তাহে মাঠে দেখা যাবে না দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে।

শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় আলাভেস ও গেতাফের ম্যাচ দিয়ে নতুন মৌসুমের পর্দা উঠবে। একই রাতে সেভিয়া মুখোমুখি হবে রায়ো ভায়েকানোর। অ্যাতলেটিকো মাদ্রিদের প্রথম ম্যাচ আগামী বুধবার, প্রতিপক্ষ দ্বিতীয় বিভাগ থেকে উঠে আসা মালাগা।

বার্সেলোনা ও রিয়ালের মৌসুম শুরু কিছুটা দেরিতে হওয়ার পেছনে রয়েছে বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলারদের বিশ্রামের বিষয়টি। লা লিগা কর্তৃপক্ষ ও স্পেনের খেলোয়াড়দের সংগঠন এএফইর সমঝোতা অনুযায়ী, বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত খেলা ফুটবলারদের নির্দিষ্ট সময়ের বিশ্রাম নিশ্চিত করা হচ্ছে।

এ কারণে উদ্বোধনী সপ্তাহের চারটি ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। বিশ্বকাপে দীর্ঘ সময় খেলা ফুটবলারদের ছুটি ও প্রাক-মৌসুম প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

স্পেন বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত খেলায় দেশটির জাতীয় দলের হয়ে অংশ নেওয়া লা লিগার বেশ কয়েকজন ফুটবলার এই সুবিধার আওতায় পড়েছেন। ফলে তাদের ক্লাবগুলোর প্রথম ম্যাচও পরবর্তী সময়ে সরিয়ে নেওয়া হয়েছে।

শুরুতে ১৫ আগস্ট থেকেই পূর্ণাঙ্গভাবে মৌসুম শুরুর পরিকল্পনা ছিল লা লিগা কর্তৃপক্ষের। তবে খেলোয়াড় ইউনিয়নের আপত্তির পর কয়েক মাস ধরে আলোচনা চলে। তাদের যুক্তি ছিল, বিশ্বকাপে শেষ পর্যন্ত খেলা ফুটবলাররা নির্ধারিত বিশ্রাম ও নতুন মৌসুমের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাবেন না।

শেষ পর্যন্ত গত ৯ জুন লা লিগার ক্লাব প্রতিনিধিরা উদ্বোধনী সপ্তাহের ম্যাচগুলো ভিন্ন সময়ে আয়োজনের প্রস্তাবে সম্মতি দেন। পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় মৌসুমের সূচি অনুমোদন করা হয়।

সমঝোতা অনুযায়ী, যেসব ক্লাবের ফুটবলাররা বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত খেলেছেন, তাদের প্রথম ম্যাচ প্রায় ১০ দিন পর্যন্ত পিছিয়ে দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

নতুন সূচিতে রিয়াল মাদ্রিদ ২২ আগস্ট এস্পানিওলের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচ খেলবে। একদিন পর ২৩ আগস্ট এলচের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুই দলই নিজেদের প্রথম ম্যাচ খেলবে প্রতিপক্ষের মাঠে।

এবার সূচিতে পরিবর্তনের কারণে আগস্টের দ্বিতীয়ার্ধজুড়ে প্রায় প্রতিদিনই লা লিগার ম্যাচ থাকবে। ফলে কিছুটা ব্যতিক্রমী সূচি দিয়েই শুরু হচ্ছে স্প্যানিশ ফুটবলের নতুন মৌসুম।

ট্যাগ : বার্সেলোনা লা লিগা রিয়াল মাদ্রিদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আজ শুরু লা লিগা, প্রথম সপ্তাহে মাঠে নেই বার্সা-রিয়াল

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

ক্লাব ফুটবলের ব্যস্ততা ফিরছে স্পেনে। শনিবার (১৫ আগস্ট) থেকে শুরু হচ্ছে ২০২৬-২৭ মৌসুমের লা লিগা। উদ্বোধনী ম্যাচডেতে একাধিক ম্যাচ থাকলেও প্রথম সপ্তাহে মাঠে দেখা যাবে না দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে।

শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় আলাভেস ও গেতাফের ম্যাচ দিয়ে নতুন মৌসুমের পর্দা উঠবে। একই রাতে সেভিয়া মুখোমুখি হবে রায়ো ভায়েকানোর। অ্যাতলেটিকো মাদ্রিদের প্রথম ম্যাচ আগামী বুধবার, প্রতিপক্ষ দ্বিতীয় বিভাগ থেকে উঠে আসা মালাগা।

বার্সেলোনা ও রিয়ালের মৌসুম শুরু কিছুটা দেরিতে হওয়ার পেছনে রয়েছে বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলারদের বিশ্রামের বিষয়টি। লা লিগা কর্তৃপক্ষ ও স্পেনের খেলোয়াড়দের সংগঠন এএফইর সমঝোতা অনুযায়ী, বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত খেলা ফুটবলারদের নির্দিষ্ট সময়ের বিশ্রাম নিশ্চিত করা হচ্ছে।

এ কারণে উদ্বোধনী সপ্তাহের চারটি ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। বিশ্বকাপে দীর্ঘ সময় খেলা ফুটবলারদের ছুটি ও প্রাক-মৌসুম প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

স্পেন বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত খেলায় দেশটির জাতীয় দলের হয়ে অংশ নেওয়া লা লিগার বেশ কয়েকজন ফুটবলার এই সুবিধার আওতায় পড়েছেন। ফলে তাদের ক্লাবগুলোর প্রথম ম্যাচও পরবর্তী সময়ে সরিয়ে নেওয়া হয়েছে।

শুরুতে ১৫ আগস্ট থেকেই পূর্ণাঙ্গভাবে মৌসুম শুরুর পরিকল্পনা ছিল লা লিগা কর্তৃপক্ষের। তবে খেলোয়াড় ইউনিয়নের আপত্তির পর কয়েক মাস ধরে আলোচনা চলে। তাদের যুক্তি ছিল, বিশ্বকাপে শেষ পর্যন্ত খেলা ফুটবলাররা নির্ধারিত বিশ্রাম ও নতুন মৌসুমের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাবেন না।

শেষ পর্যন্ত গত ৯ জুন লা লিগার ক্লাব প্রতিনিধিরা উদ্বোধনী সপ্তাহের ম্যাচগুলো ভিন্ন সময়ে আয়োজনের প্রস্তাবে সম্মতি দেন। পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় মৌসুমের সূচি অনুমোদন করা হয়।

সমঝোতা অনুযায়ী, যেসব ক্লাবের ফুটবলাররা বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত খেলেছেন, তাদের প্রথম ম্যাচ প্রায় ১০ দিন পর্যন্ত পিছিয়ে দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

নতুন সূচিতে রিয়াল মাদ্রিদ ২২ আগস্ট এস্পানিওলের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচ খেলবে। একদিন পর ২৩ আগস্ট এলচের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুই দলই নিজেদের প্রথম ম্যাচ খেলবে প্রতিপক্ষের মাঠে।

এবার সূচিতে পরিবর্তনের কারণে আগস্টের দ্বিতীয়ার্ধজুড়ে প্রায় প্রতিদিনই লা লিগার ম্যাচ থাকবে। ফলে কিছুটা ব্যতিক্রমী সূচি দিয়েই শুরু হচ্ছে স্প্যানিশ ফুটবলের নতুন মৌসুম।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ