ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লাওতারোকে ‘যেকোনো মূল্যে’ চেয়েছিল বার্সা, রাজি হয়নি ইন্টার

লাওতারোকে ‘যেকোনো মূল্যে’ চেয়েছিল বার্সা, রাজি হয়নি ইন্টার
ফাইল ছবি
ফলো করুন

ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজকে দলে ভেড়াতে জোরালো আগ্রহ দেখিয়েছিল বার্সেলোনা। এমনকি তাকে পেতে সরাসরি ইন্টার সভাপতি জিউসেপ্পে মারোত্তার সঙ্গে যোগাযোগ করেছিলেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। তবে ইন্টার তাদের অধিনায়ককে ছাড়তে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত আলোচনা আর এগোয়নি।

কোরিয়েরে দেল্লা সেরাকে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা জানান, লাওতারোকে দলে পাওয়ার ব্যাপারে বার্সেলোনার আগ্রহ ছিল অত্যন্ত বেশি। এ কারণেই তিনি নিজেই মারোত্তার সঙ্গে ফোনে কথা বলেন।

লাপোর্তার মতে, লাওতারো একজন অসাধারণ ফুটবলার এবং তাকে দলে পেতে বার্সেলোনা যথেষ্ট আগ্রহী ছিল। তবে ইন্টার সভাপতি স্পষ্ট করে দেন, আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বিক্রি করার কোনো পরিকল্পনা তাদের নেই। ইন্টারের অবস্থান বুঝতে পেরে মারোত্তার প্রতি সম্মান রেখেই বিষয়টি নিয়ে আর এগোয়নি বার্সা।

লাওতারোকে নিয়ে বার্সেলোনার আগ্রহের পেছনে ছিল আক্রমণভাগ শক্তিশালী করার পরিকল্পনা। রবার্ট লেভানডফস্কির পর নতুন একজন ফরোয়ার্ডের সন্ধানে থাকা কাতালান ক্লাবটি প্রথমে জুলিয়ান আলভারেজকে দলে নেওয়ার চেষ্টা করেছিল। সেই উদ্যোগ সফল না হওয়ায় লাওতারোকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হয়।

এর আগে বার্সেলোনার ক্রীড়া পরিচালক দেকোও লাওতারোকে নিয়ে ক্লাবটির আগ্রহের কথা জানিয়েছিলেন। তবে ইন্টার যখন তাদের অধিনায়ককে বিক্রি না করার সিদ্ধান্ত জানিয়ে দেয়, তখন বার্সা আর আলোচনায় এগোয়নি।

শেষ পর্যন্ত আক্রমণভাগে গ্যাব্রিয়েল জেসুসকে দলে নেয় বার্সেলোনা। অন্যদিকে লাওতারো ইন্টার মিলানেই থেকে যান। আর্জেন্টাইন ফরোয়ার্ডও পরে স্বীকার করেন, তাকে নিয়ে বার্সেলোনার আগ্রহের খবর সত্য ছিল। তবে নিজের ভবিষ্যৎ ইন্টারেই দেখেছিলেন তিনি।

লাওতারোর সঙ্গে ইন্টার মিলানের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত। ফলে তাকে ধরে রাখার বিষয়ে ইতালিয়ান ক্লাবটির অবস্থানও বেশ পরিষ্কার। লাপোর্তার সাম্প্রতিক বক্তব্যে সেটিই আবারও সামনে এসেছে।

ট্যাগ : বার্সেলোনা লাওতারো মার্তিনেজ ইন্টার মিলান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


লাওতারোকে ‘যেকোনো মূল্যে’ চেয়েছিল বার্সা, রাজি হয়নি ইন্টার

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজকে দলে ভেড়াতে জোরালো আগ্রহ দেখিয়েছিল বার্সেলোনা। এমনকি তাকে পেতে সরাসরি ইন্টার সভাপতি জিউসেপ্পে মারোত্তার সঙ্গে যোগাযোগ করেছিলেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। তবে ইন্টার তাদের অধিনায়ককে ছাড়তে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত আলোচনা আর এগোয়নি।

কোরিয়েরে দেল্লা সেরাকে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা জানান, লাওতারোকে দলে পাওয়ার ব্যাপারে বার্সেলোনার আগ্রহ ছিল অত্যন্ত বেশি। এ কারণেই তিনি নিজেই মারোত্তার সঙ্গে ফোনে কথা বলেন।

লাপোর্তার মতে, লাওতারো একজন অসাধারণ ফুটবলার এবং তাকে দলে পেতে বার্সেলোনা যথেষ্ট আগ্রহী ছিল। তবে ইন্টার সভাপতি স্পষ্ট করে দেন, আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বিক্রি করার কোনো পরিকল্পনা তাদের নেই। ইন্টারের অবস্থান বুঝতে পেরে মারোত্তার প্রতি সম্মান রেখেই বিষয়টি নিয়ে আর এগোয়নি বার্সা।

লাওতারোকে নিয়ে বার্সেলোনার আগ্রহের পেছনে ছিল আক্রমণভাগ শক্তিশালী করার পরিকল্পনা। রবার্ট লেভানডফস্কির পর নতুন একজন ফরোয়ার্ডের সন্ধানে থাকা কাতালান ক্লাবটি প্রথমে জুলিয়ান আলভারেজকে দলে নেওয়ার চেষ্টা করেছিল। সেই উদ্যোগ সফল না হওয়ায় লাওতারোকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হয়।

এর আগে বার্সেলোনার ক্রীড়া পরিচালক দেকোও লাওতারোকে নিয়ে ক্লাবটির আগ্রহের কথা জানিয়েছিলেন। তবে ইন্টার যখন তাদের অধিনায়ককে বিক্রি না করার সিদ্ধান্ত জানিয়ে দেয়, তখন বার্সা আর আলোচনায় এগোয়নি।

শেষ পর্যন্ত আক্রমণভাগে গ্যাব্রিয়েল জেসুসকে দলে নেয় বার্সেলোনা। অন্যদিকে লাওতারো ইন্টার মিলানেই থেকে যান। আর্জেন্টাইন ফরোয়ার্ডও পরে স্বীকার করেন, তাকে নিয়ে বার্সেলোনার আগ্রহের খবর সত্য ছিল। তবে নিজের ভবিষ্যৎ ইন্টারেই দেখেছিলেন তিনি।

লাওতারোর সঙ্গে ইন্টার মিলানের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত। ফলে তাকে ধরে রাখার বিষয়ে ইতালিয়ান ক্লাবটির অবস্থানও বেশ পরিষ্কার। লাপোর্তার সাম্প্রতিক বক্তব্যে সেটিই আবারও সামনে এসেছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ