বিশ্বকাপের পর প্রথম ম্যাচে নেমে হতাশ হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল সেলেসাওরা। এবার সেই হতাশা পেছনে ফেলে অস্ট্রেলিয়ার বিপক্ষেই আবারও মাঠে নামছে ব্রাজিল।
বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম ম্যাচে ড্রয়ের পর ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির ওপর কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে সেই চাপ কিংবা সমালোচনা তার পরিকল্পনায় কোনো প্রভাব ফেলছে না বলে জানিয়েছেন ইতালিয়ান এই কোচ। বরং নতুন খেলোয়াড়দের নিয়ে কাজ চালিয়ে যাওয়ার কথাই জানিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে প্রথম ম্যাচের একাদশে কিছুটা পরিবর্তন আনার ইঙ্গিতও দিয়েছেন আনচেলত্তি। ফলে আজকের ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশে কয়েকটি পরিবর্তন দেখা যেতে পারে।
বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলে নিজেদের প্রস্তুতি ও দল গঠনের প্রক্রিয়ায় থাকা ব্রাজিলের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি নতুনদের পরখ করার আরেকটি সুযোগ হিসেবেও বিবেচিত হচ্ছে।
বাংলাদেশ থেকে কোনো টেলিভিশন চ্যানেলে আজকের ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে না। তবে বাংলাদেশি সমর্থকরা অনলাইন প্ল্যাটফর্ম সনি লিভে ম্যাচটি দেখতে পারবেন। এছাড়া স্পোর্টজফাই অ্যাপেও ম্যাচটি দেখার সুযোগ রয়েছে।
মন্তব্যসমূহ