ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অবসরের টাকা পেতে শিক্ষকদের আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

অবসরের টাকা পেতে শিক্ষকদের আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহিত
ফলো করুন

অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পেতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আর বিভিন্ন অফিসে ঘুরতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনলাইন ব্যবস্থার মাধ্যমে অবসরের অর্থ সরাসরি সংশ্লিষ্ট শিক্ষকদের ব্যাংক হিসাবে পাঠানো হবে বলে জানান তিনি।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, অবসরের অর্থ পেতে শিক্ষকদের ভোগান্তি দূর করতে পুরো প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করা হচ্ছে। অর্থ পাওয়ার জন্য কোনো মধ্যস্বত্বভোগীর কাছে যেতে হবে না। অনলাইন ব্যবস্থায় সরাসরি ব্যাংক হিসাবে টাকা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অতীতে অবসর সুবিধার অর্থ পেতে শিক্ষকদের দীর্ঘ অপেক্ষা ও নানা ধরনের হয়রানির মুখে পড়তে হতো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে অর্থ পেতে ঘুষ দেওয়ার অভিযোগও ছিল। সেই পরিস্থিতির পরিবর্তন করে দ্রুত ও সহজে শিক্ষকদের প্রাপ্য অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

আগের সরকারের সমালোচনা করে তারেক রহমান অভিযোগ করেন, অনিয়ম ও লুটপাটের কারণে শিক্ষকদের অবসর সুবিধাসংশ্লিষ্ট দুটি বোর্ড আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে।

তিনি জানান, বর্তমানে শিক্ষকদের অবসর ভাতার তহবিলে পর্যাপ্ত অর্থ নেই। এ কারণে বিশেষ ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থের সংস্থান করে শিক্ষক-কর্মচারীদের পাওনা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী একজন শিক্ষক চাকরি থেকে অবসর নিলেও সমাজে তার শিক্ষক পরিচয় ও ভূমিকা শেষ হয়ে যায় না। শিক্ষা ও সমাজ গঠনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবদান গুরুত্বপূর্ণ এবং সর্বজনস্বীকৃত।

সরকার অবসর ও কল্যাণ সুবিধা দেওয়ার প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে চায়, যাতে শিক্ষকরা তাদের ন্যায্য পাওনা পেতে কোনো ধরনের হয়রানির শিকার না হন।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি শিক্ষক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


অবসরের টাকা পেতে শিক্ষকদের আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পেতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আর বিভিন্ন অফিসে ঘুরতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনলাইন ব্যবস্থার মাধ্যমে অবসরের অর্থ সরাসরি সংশ্লিষ্ট শিক্ষকদের ব্যাংক হিসাবে পাঠানো হবে বলে জানান তিনি।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, অবসরের অর্থ পেতে শিক্ষকদের ভোগান্তি দূর করতে পুরো প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করা হচ্ছে। অর্থ পাওয়ার জন্য কোনো মধ্যস্বত্বভোগীর কাছে যেতে হবে না। অনলাইন ব্যবস্থায় সরাসরি ব্যাংক হিসাবে টাকা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অতীতে অবসর সুবিধার অর্থ পেতে শিক্ষকদের দীর্ঘ অপেক্ষা ও নানা ধরনের হয়রানির মুখে পড়তে হতো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে অর্থ পেতে ঘুষ দেওয়ার অভিযোগও ছিল। সেই পরিস্থিতির পরিবর্তন করে দ্রুত ও সহজে শিক্ষকদের প্রাপ্য অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

আগের সরকারের সমালোচনা করে তারেক রহমান অভিযোগ করেন, অনিয়ম ও লুটপাটের কারণে শিক্ষকদের অবসর সুবিধাসংশ্লিষ্ট দুটি বোর্ড আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে।

তিনি জানান, বর্তমানে শিক্ষকদের অবসর ভাতার তহবিলে পর্যাপ্ত অর্থ নেই। এ কারণে বিশেষ ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থের সংস্থান করে শিক্ষক-কর্মচারীদের পাওনা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী একজন শিক্ষক চাকরি থেকে অবসর নিলেও সমাজে তার শিক্ষক পরিচয় ও ভূমিকা শেষ হয়ে যায় না। শিক্ষা ও সমাজ গঠনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবদান গুরুত্বপূর্ণ এবং সর্বজনস্বীকৃত।

সরকার অবসর ও কল্যাণ সুবিধা দেওয়ার প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে চায়, যাতে শিক্ষকরা তাদের ন্যায্য পাওনা পেতে কোনো ধরনের হয়রানির শিকার না হন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ