ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করব: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প । ছবি : সংগৃহিত
ফলো করুন

ইরানের সঙ্গে প্রায় ছয় মাস ধরে চলা সংঘাতের মধ্যে তেহরানের বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে শিগগিরই ‘মার্কিন ভূখণ্ড’ হিসেবে ঘোষণার কথাও বলেছেন তিনি। তবে এ মন্তব্য তিনি কতটা গুরুত্ব দিয়ে করেছেন, তা স্পষ্ট নয়।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের ওপর বড় ধরনের অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে তার প্রশাসন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও জানিয়েছেন, আগামী সপ্তাহে তেহরানের বিরুদ্ধে এমন কিছু অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হতে পারে, যা আগে দেখা যায়নি।

এর মধ্যেই নিউইয়র্কের একটি পুলিশ একাডেমিতে আয়োজিত রাজনৈতিক সমাবেশে হরমুজ প্রণালি নিয়ে মন্তব্য করেন ট্রাম্প। হাসতে হাসতে তিনি বলেন, খুব শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করতে যাচ্ছেন।

ট্রাম্পের এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হুমকি কিংবা সামরিক শক্তি প্রদর্শন করে ইরানকে ভয় দেখানো যাবে না। হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ইরানের বলে দাবি করেন তিনি।

ইরানি কর্মকর্তা আরও বলেন, যুদ্ধজাহাজ, নির্দেশনা কিংবা রাজনৈতিক বক্তব্য দিয়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্র পরাজয়ের বাস্তবতা মেনে না নেওয়া পর্যন্ত বর্তমান অবস্থা অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, শুক্রবার মাত্র দুটি জাহাজ এই পথ অতিক্রম করেছে। যুদ্ধের আগে প্রতিদিন গড়ে ১৩০টির বেশি জাহাজ হরমুজ দিয়ে চলাচল করত।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এই জলপথ ব্যবহার করে পরিবহন করা হয়। ফলে জাহাজ চলাচলে বিঘ্ন বিশ্ব জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলছে।

সংকটের মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। যুক্তরাষ্ট্রেও জ্বালানির দাম বেড়েছে। ট্রাম্প বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে মার্কিন নাগরিকদের সাময়িকভাবে বেশি জ্বালানি মূল্য মেনে নিতে হতে পারে।

তবে জ্বালানির মূল্যবৃদ্ধি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ তৈরি করছে। মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিষয়টি ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

এদিকে ইরানের বিরুদ্ধে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের মানসিক স্বাস্থ্য ও দীর্ঘদিন সাগরে অবস্থান নিয়ে তৈরি হওয়া উদ্বেগও নাকচ করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, রণতরীটি শিগগিরই পরিবর্তন করে সেখানে একই ধরনের আরেকটি জাহাজ মোতায়েন করা হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত বন্ধে গত জুনের সমঝোতা ভেস্তে যাওয়ার পর নতুন করে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান হলেও সেটিকে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি আলোচনা বলা যাচ্ছে না।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং ইরানের ওপর নতুন মার্কিন অর্থনৈতিক চাপের হুঁশিয়ারির কারণে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা এখন আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: ফক্স নিউজ

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

হরমুজকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করব: ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ