ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইয়েমেনে এক সপ্তাহেই ঘরছাড়া প্রায় ১৬ হাজার মানুষ

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইয়েমেনে গত এক সপ্তাহে প্রায় ১৬ হাজার মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন। দেশটির পশ্চিম উপকূল ও দক্ষিণাঞ্চলে নিরাপত্তাহীনতা ও সংঘাত অব্যাহত থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জাতিসংঘের সংস্থাটি জানায়, জুনে পশ্চিম উপকূলে সংঘাত তীব্র হওয়ার পর থেকে ইয়েমেনের আটটি প্রদেশে ১ লাখ ৪৫ হাজার ৩০৮ জন, অর্থাৎ ২৪ হাজার ২১৮টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে ২১ সেপ্টেম্বর থেকে সোমবার পর্যন্ত মাত্র এক সপ্তাহে নতুন করে ঘরছাড়া হয়েছে ১৫ হাজার ৮৭০ জন, যা মোট বাস্তুচ্যুত মানুষের সংখ্যার ১২ শতাংশেরও বেশি।

ইয়েমেনে আইওএমের মিশনপ্রধান আবদুসাত্তর এসোয়েভ বলেন, ‘প্রতি সপ্তাহেই আমরা এমন হাজার হাজার মানুষের হিসাব পাচ্ছি, যারা সবকিছু পেছনে ফেলে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।’

তিনি বলেন, এই পরিসংখ্যানের পেছনে রয়েছে সন্তানদের নিরাপদ রাখতে ছুটে চলা বাবা-মা, দূরে যেতে অক্ষম বয়স্ক মানুষ এবং এমন পরিবার, যাদের আগে থেকেই খুব কম সম্পদ ছিল। তাদের এখনই সহায়তা প্রয়োজন। একই সঙ্গে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা যে গতিতে বাড়ছে, তার সঙ্গে তাল মিলিয়ে ত্রাণ কার্যক্রমও দ্রুত এগিয়ে নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

আইওএমের তথ্য অনুযায়ী, ইয়েমেনে সবচেয়ে বেশি বাস্তুচ্যুত মানুষের আশ্রয় হয়েছে তাইজ প্রদেশে। সেখানে ৮১ হাজার ৪৪৪ জন ঘরছাড়া মানুষ রয়েছেন, যা দেশটির মোট বাস্তুচ্যুত মানুষের অর্ধেকেরও বেশি। এক সপ্তাহে এই প্রদেশে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ৮ হাজার বেড়েছে।

এ ছাড়া লাহজে ৩৪ হাজার ৮৬০, এডেনে ১২ হাজার ৪৫৬, আল-হুদায়দায় ৮ হাজার ২৪৪, আবিয়ানে ৫ হাজার ৫৬৮, হাদরামাউতে ১ হাজার ৯৭৪, মারিবে ৭৫০ এবং আল-মাহরায় ১২ জন বাস্তুচ্যুত মানুষের তথ্য পাওয়া গেছে।

তবে এক সপ্তাহে সবচেয়ে বেশি বেড়েছে এডেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। সেখানে নতুন করে ৩ হাজার ৫১০ জন ঘরছাড়া হয়েছেন, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।

আইওএম জানিয়েছে, তাইজ, লাহজ ও এডেনের স্থানীয় বাসিন্দারা যুদ্ধ থেকে পালিয়ে আসা মানুষদের আশ্রয় দিয়েছেন। তবে শুধু স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় এত বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষের প্রয়োজন মেটানো সম্ভব নয়।

বাস্তুচ্যুত পরিবারগুলোর জরুরি ভিত্তিতে আশ্রয়, খাবার ও নিরাপত্তা প্রয়োজন। একই সঙ্গে যেসব এলাকায় তারা আশ্রয় নিচ্ছেন, সেসব এলাকার স্থানীয় বাসিন্দাদেরও সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি।

আইওএম বেসামরিক মানুষ ও মানবিক সহায়তাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি বাস্তুচ্যুত পরিবার এবং তাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর কাছে নিরাপদ ও বাধাহীনভাবে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি।

পরিস্থিতি অস্থিতিশীল থাকলে আগামী দিনগুলোতে ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছে আইওএম।

ট্যাগ : ইয়েমেন আইওএম বাস্তুচ্যুত মানুষ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনে এক সপ্তাহেই ঘরছাড়া প্রায় ১৬ হাজার মানুষ

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইয়েমেনে গত এক সপ্তাহে প্রায় ১৬ হাজার মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন। দেশটির পশ্চিম উপকূল ও দক্ষিণাঞ্চলে নিরাপত্তাহীনতা ও সংঘাত অব্যাহত থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জাতিসংঘের সংস্থাটি জানায়, জুনে পশ্চিম উপকূলে সংঘাত তীব্র হওয়ার পর থেকে ইয়েমেনের আটটি প্রদেশে ১ লাখ ৪৫ হাজার ৩০৮ জন, অর্থাৎ ২৪ হাজার ২১৮টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে ২১ সেপ্টেম্বর থেকে সোমবার পর্যন্ত মাত্র এক সপ্তাহে নতুন করে ঘরছাড়া হয়েছে ১৫ হাজার ৮৭০ জন, যা মোট বাস্তুচ্যুত মানুষের সংখ্যার ১২ শতাংশেরও বেশি।

ইয়েমেনে আইওএমের মিশনপ্রধান আবদুসাত্তর এসোয়েভ বলেন, ‘প্রতি সপ্তাহেই আমরা এমন হাজার হাজার মানুষের হিসাব পাচ্ছি, যারা সবকিছু পেছনে ফেলে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।’

তিনি বলেন, এই পরিসংখ্যানের পেছনে রয়েছে সন্তানদের নিরাপদ রাখতে ছুটে চলা বাবা-মা, দূরে যেতে অক্ষম বয়স্ক মানুষ এবং এমন পরিবার, যাদের আগে থেকেই খুব কম সম্পদ ছিল। তাদের এখনই সহায়তা প্রয়োজন। একই সঙ্গে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা যে গতিতে বাড়ছে, তার সঙ্গে তাল মিলিয়ে ত্রাণ কার্যক্রমও দ্রুত এগিয়ে নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

আইওএমের তথ্য অনুযায়ী, ইয়েমেনে সবচেয়ে বেশি বাস্তুচ্যুত মানুষের আশ্রয় হয়েছে তাইজ প্রদেশে। সেখানে ৮১ হাজার ৪৪৪ জন ঘরছাড়া মানুষ রয়েছেন, যা দেশটির মোট বাস্তুচ্যুত মানুষের অর্ধেকেরও বেশি। এক সপ্তাহে এই প্রদেশে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ৮ হাজার বেড়েছে।

এ ছাড়া লাহজে ৩৪ হাজার ৮৬০, এডেনে ১২ হাজার ৪৫৬, আল-হুদায়দায় ৮ হাজার ২৪৪, আবিয়ানে ৫ হাজার ৫৬৮, হাদরামাউতে ১ হাজার ৯৭৪, মারিবে ৭৫০ এবং আল-মাহরায় ১২ জন বাস্তুচ্যুত মানুষের তথ্য পাওয়া গেছে।

তবে এক সপ্তাহে সবচেয়ে বেশি বেড়েছে এডেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। সেখানে নতুন করে ৩ হাজার ৫১০ জন ঘরছাড়া হয়েছেন, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।

আইওএম জানিয়েছে, তাইজ, লাহজ ও এডেনের স্থানীয় বাসিন্দারা যুদ্ধ থেকে পালিয়ে আসা মানুষদের আশ্রয় দিয়েছেন। তবে শুধু স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় এত বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষের প্রয়োজন মেটানো সম্ভব নয়।

বাস্তুচ্যুত পরিবারগুলোর জরুরি ভিত্তিতে আশ্রয়, খাবার ও নিরাপত্তা প্রয়োজন। একই সঙ্গে যেসব এলাকায় তারা আশ্রয় নিচ্ছেন, সেসব এলাকার স্থানীয় বাসিন্দাদেরও সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি।

আইওএম বেসামরিক মানুষ ও মানবিক সহায়তাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি বাস্তুচ্যুত পরিবার এবং তাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর কাছে নিরাপদ ও বাধাহীনভাবে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি।

পরিস্থিতি অস্থিতিশীল থাকলে আগামী দিনগুলোতে ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছে আইওএম।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ