ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কঙ্গোয় ভয়াবহ রূপ নিচ্ছে ইবোলা, বড় মহামারির আশঙ্কা

কঙ্গোয় ভয়াবহ রূপ নিচ্ছে ইবোলা, বড় মহামারির আশঙ্কা
ছবি : সংগৃহিত
ফলো করুন

ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব দ্রুত ভয়াবহ আকার ধারণ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে এটি বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবগুলোর একটিতে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে ডব্লিউএইচওর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসুস জানিয়েছেন, বর্তমান হারে সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকলে পরিস্থিতি ২০১৪ থেকে ২০১৬ সালের পশ্চিম আফ্রিকার ভয়াবহ ইবোলা মহামারিকেও ছাড়িয়ে যেতে পারে। ওই মহামারিতে ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

পূর্ব কঙ্গোয় চলমান প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষের আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়ার গতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

গত ১৫ মে আনুষ্ঠানিকভাবে ইবোলার প্রাদুর্ভাব ঘোষণা করা হলেও ভাইরাসের জিনগত বিশ্লেষণে ইঙ্গিত পাওয়া গেছে, ফেব্রুয়ারি থেকেই সংক্রমণ ছড়াচ্ছিল। এবারের প্রাদুর্ভাবের সঙ্গে ইবোলা ভাইরাসের বিরল বুন্দিবুগিও ধরনের সংশ্লিষ্টতার কথা জানানো হয়েছে। এই ধরনের বিরুদ্ধে অনুমোদিত নির্দিষ্ট টিকা বা চিকিৎসার সীমাবদ্ধতা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।

দক্ষিণ সুদান, উগান্ডা ও রুয়ান্ডার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকায় সশস্ত্র সংঘাত চলায় রোগ শনাক্তকরণ ও প্রতিরোধ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। অনেক আক্রান্ত এলাকায় স্বাস্থ্যকর্মীদের নিয়মিতভাবে পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে।

এর সঙ্গে দুর্বল স্বাস্থ্য অবকাঠামো, চিকিৎসাসামগ্রীর ঘাটতি, ভুল ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার এবং বকেয়া বেতনের দাবিতে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

ডব্লিউএইচওর স্বাস্থ্য জরুরি সতর্কতা ও সাড়াদান কার্যক্রমের পরিচালক ড. আবদিরাহমান মাহামুদ জানিয়েছেন, বর্তমান পূর্বাভাস অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে প্রাদুর্ভাব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। পরিস্থিতি আরও খারাপ হলে সংকট ৯ থেকে ১২ মাস পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কাও রয়েছে।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডিআর কঙ্গো ইবোলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


কঙ্গোয় ভয়াবহ রূপ নিচ্ছে ইবোলা, বড় মহামারির আশঙ্কা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব দ্রুত ভয়াবহ আকার ধারণ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে এটি বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবগুলোর একটিতে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে ডব্লিউএইচওর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসুস জানিয়েছেন, বর্তমান হারে সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকলে পরিস্থিতি ২০১৪ থেকে ২০১৬ সালের পশ্চিম আফ্রিকার ভয়াবহ ইবোলা মহামারিকেও ছাড়িয়ে যেতে পারে। ওই মহামারিতে ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

পূর্ব কঙ্গোয় চলমান প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষের আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়ার গতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

গত ১৫ মে আনুষ্ঠানিকভাবে ইবোলার প্রাদুর্ভাব ঘোষণা করা হলেও ভাইরাসের জিনগত বিশ্লেষণে ইঙ্গিত পাওয়া গেছে, ফেব্রুয়ারি থেকেই সংক্রমণ ছড়াচ্ছিল। এবারের প্রাদুর্ভাবের সঙ্গে ইবোলা ভাইরাসের বিরল বুন্দিবুগিও ধরনের সংশ্লিষ্টতার কথা জানানো হয়েছে। এই ধরনের বিরুদ্ধে অনুমোদিত নির্দিষ্ট টিকা বা চিকিৎসার সীমাবদ্ধতা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।

দক্ষিণ সুদান, উগান্ডা ও রুয়ান্ডার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকায় সশস্ত্র সংঘাত চলায় রোগ শনাক্তকরণ ও প্রতিরোধ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। অনেক আক্রান্ত এলাকায় স্বাস্থ্যকর্মীদের নিয়মিতভাবে পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে।

এর সঙ্গে দুর্বল স্বাস্থ্য অবকাঠামো, চিকিৎসাসামগ্রীর ঘাটতি, ভুল ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার এবং বকেয়া বেতনের দাবিতে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

ডব্লিউএইচওর স্বাস্থ্য জরুরি সতর্কতা ও সাড়াদান কার্যক্রমের পরিচালক ড. আবদিরাহমান মাহামুদ জানিয়েছেন, বর্তমান পূর্বাভাস অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে প্রাদুর্ভাব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। পরিস্থিতি আরও খারাপ হলে সংকট ৯ থেকে ১২ মাস পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কাও রয়েছে।

সূত্র: আল জাজিরা


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ