ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হাসানের ৬ উইকেটে ১৯৮ রানেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়া

ছবি : সংগৃহিত
ফলো করুন

ডারউইন টেস্টে বাংলাদেশের পেস আক্রমণের সামনে প্রথম ইনিংসে ১৯৮ রানেই অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন হাসান মাহমুদ। ৫৫ রান খরচায় ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন এই টাইগার পেসার।

ইনিংসের শুরু থেকেই অস্ট্রেলিয়াকে চাপে রাখেন বাংলাদেশের পেসাররা। হাসানের পাশাপাশি তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেন।

৪৫ রানে অস্ট্রেলিয়ার প্রথম উইকেট তুলে নেন হাসান। তার ফুলার লেন্থের ডেলিভারিতে ব্যাটের কানায় লেগে লিটন দাসের হাতে ক্যাচ দেন ২৩ রান করা স্যাম কনস্টাসের ওপেনিং সঙ্গী ওয়েদারল্ড। এরপর হাসানের বলেই ইনসাইড এজ হয়ে বোল্ড হন ট্রাভিস হেড।

মার্নাস ল্যাবুশেনকে ১ রানে ফেরান ইবাদত। তার বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন অস্ট্রেলিয়ান ব্যাটার। এরপর তাসকিনের বলে ১৩ রান করা ক্যামেরন গ্রিনকে দারুণ ক্যাচে ফেরান মুশফিকুর রহিম। ৭৪ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

দ্বিতীয় সেশনে স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারি কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। দুজনের ৫৫ রানের জুটি অস্ট্রেলিয়াকে ঘুরে দাঁড়ানোর আশা দেখায়। তবে ক্যারিকে বোল্ড করে সেই জুটি ভেঙে দেন ইবাদত। এরপর তাসকিনের ইনসুইংয়ে বোল্ড হন বিউ ওয়েবস্টার।

এক প্রান্ত ধরে রেখে লড়াই চালিয়ে যান স্মিথ। ৭৬ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। তবে অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া।

প্যাট কামিন্সকে লিটনের হাতে ক্যাচ করিয়ে নিজের তৃতীয় উইকেট নেন হাসান। এরপর মাত্র ১ রান করা মিচেল স্টার্ককেও লিটনের ক্যাচ বানান তিনি। ৪৮ ওভার শেষে ১৮৩ রানে ৮ উইকেট হারিয়ে চা বিরতিতে যায় অস্ট্রেলিয়া।

বিরতির পর স্মিথের প্রতিরোধেরও অবসান ঘটান হাসান। ১০৯ বলে ৭১ রান করা স্মিথ টপ এজ করলে উইকেটের পেছনে ক্যাচ নেন লিটন। এর মাধ্যমে পাঁচ উইকেট পূর্ণ করেন হাসান।

শেষ ব্যাটার নাথান লায়নকে ৭ রানে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস ১৯৮ রানে শেষ করেন হাসান। একই সঙ্গে নিজের ষষ্ঠ উইকেটও তুলে নেন তিনি।

ইনিংসে ৫৫ রান দিয়ে ৬ উইকেট শিকার করে ক্যারিয়ারসেরা বোলিংয়ের কীর্তি গড়েন হাসান মাহমুদ। তার দুর্দান্ত স্পেলের সঙ্গে তাসকিন ও ইবাদতের কার্যকর বোলিংয়ে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

হাসানের ৬ উইকেটে ১৯৮ রানেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়া

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

ডারউইন টেস্টে বাংলাদেশের পেস আক্রমণের সামনে প্রথম ইনিংসে ১৯৮ রানেই অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন হাসান মাহমুদ। ৫৫ রান খরচায় ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন এই টাইগার পেসার।

ইনিংসের শুরু থেকেই অস্ট্রেলিয়াকে চাপে রাখেন বাংলাদেশের পেসাররা। হাসানের পাশাপাশি তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেন।

৪৫ রানে অস্ট্রেলিয়ার প্রথম উইকেট তুলে নেন হাসান। তার ফুলার লেন্থের ডেলিভারিতে ব্যাটের কানায় লেগে লিটন দাসের হাতে ক্যাচ দেন ২৩ রান করা স্যাম কনস্টাসের ওপেনিং সঙ্গী ওয়েদারল্ড। এরপর হাসানের বলেই ইনসাইড এজ হয়ে বোল্ড হন ট্রাভিস হেড।

মার্নাস ল্যাবুশেনকে ১ রানে ফেরান ইবাদত। তার বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন অস্ট্রেলিয়ান ব্যাটার। এরপর তাসকিনের বলে ১৩ রান করা ক্যামেরন গ্রিনকে দারুণ ক্যাচে ফেরান মুশফিকুর রহিম। ৭৪ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

দ্বিতীয় সেশনে স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারি কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। দুজনের ৫৫ রানের জুটি অস্ট্রেলিয়াকে ঘুরে দাঁড়ানোর আশা দেখায়। তবে ক্যারিকে বোল্ড করে সেই জুটি ভেঙে দেন ইবাদত। এরপর তাসকিনের ইনসুইংয়ে বোল্ড হন বিউ ওয়েবস্টার।

এক প্রান্ত ধরে রেখে লড়াই চালিয়ে যান স্মিথ। ৭৬ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। তবে অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া।

প্যাট কামিন্সকে লিটনের হাতে ক্যাচ করিয়ে নিজের তৃতীয় উইকেট নেন হাসান। এরপর মাত্র ১ রান করা মিচেল স্টার্ককেও লিটনের ক্যাচ বানান তিনি। ৪৮ ওভার শেষে ১৮৩ রানে ৮ উইকেট হারিয়ে চা বিরতিতে যায় অস্ট্রেলিয়া।

বিরতির পর স্মিথের প্রতিরোধেরও অবসান ঘটান হাসান। ১০৯ বলে ৭১ রান করা স্মিথ টপ এজ করলে উইকেটের পেছনে ক্যাচ নেন লিটন। এর মাধ্যমে পাঁচ উইকেট পূর্ণ করেন হাসান।

শেষ ব্যাটার নাথান লায়নকে ৭ রানে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস ১৯৮ রানে শেষ করেন হাসান। একই সঙ্গে নিজের ষষ্ঠ উইকেটও তুলে নেন তিনি।

ইনিংসে ৫৫ রান দিয়ে ৬ উইকেট শিকার করে ক্যারিয়ারসেরা বোলিংয়ের কীর্তি গড়েন হাসান মাহমুদ। তার দুর্দান্ত স্পেলের সঙ্গে তাসকিন ও ইবাদতের কার্যকর বোলিংয়ে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ