ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সোমবার থেকেই রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সেবা চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটের শিকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে প্রয়োজনীয় সংস্কার শেষে সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকেই স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনরায় চালুর কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আমিনুল হক বলেন, প্রায় ৫০ বছর ধরে প্রতিষ্ঠানটি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবায় ভূমিকা রেখে আসছে। এ কারণে এর কার্যক্রম বন্ধ থাকতে দেওয়া হবে না।

তিনি জানান, সোমবার থেকেই কেন্দ্রটির সংস্কারকাজ শুরু করা হবে। দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের টিকাদানসহ নিয়মিত স্বাস্থ্যসেবা যেন ব্যাহত না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা ও ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো সেবামূলক প্রতিষ্ঠানে এভাবে হামলা চালিয়ে ভাঙচুর করা গ্রহণযোগ্য নয়। জমি বা অন্য কোনো বিষয়ে কারও আইনি দাবি থাকলে তা আদালত ও প্রচলিত আইন অনুযায়ী নিষ্পত্তি করা উচিত।

জায়গাটি গৃহায়ন কর্তৃপক্ষের উল্লেখ করে আমিনুল হক জানান, বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন।

ঘটনার পর প্রশাসনের নেওয়া পদক্ষেপ প্রসঙ্গে তিনি জানান, পুলিশ ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে এবং সংশ্লিষ্টদের ভূমিকা তদন্ত করা হচ্ছে। শাহ আলী থানার ওসিকেও প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ঘটনায় রাজনৈতিক বা দলীয় সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন বক্তব্যের বিষয়ে আমিনুল হক বলেন, কারা এর পেছনে রয়েছে তা তদন্তে বেরিয়ে আসবে। এখন পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তিরা তার দলের কেউ নন বলে দাবি করেন তিনি।

তবে তদন্তে কোনো দলীয় ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় ও আইনগত উভয় ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, তদন্ত স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ার পর পুলিশের প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

এদিকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নয়জনকে গ্রেপ্তার এবং লুট হওয়া দুই ট্রাক চিকিৎসাসামগ্রী ও অন্যান্য মালামাল উদ্ধারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

ট্যাগ : আমিনুল হক মিরপুর স্বাস্থ্যকেন্দ্র

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সোমবার থেকেই রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সেবা চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটের শিকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে প্রয়োজনীয় সংস্কার শেষে সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকেই স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনরায় চালুর কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আমিনুল হক বলেন, প্রায় ৫০ বছর ধরে প্রতিষ্ঠানটি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবায় ভূমিকা রেখে আসছে। এ কারণে এর কার্যক্রম বন্ধ থাকতে দেওয়া হবে না।

তিনি জানান, সোমবার থেকেই কেন্দ্রটির সংস্কারকাজ শুরু করা হবে। দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের টিকাদানসহ নিয়মিত স্বাস্থ্যসেবা যেন ব্যাহত না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা ও ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো সেবামূলক প্রতিষ্ঠানে এভাবে হামলা চালিয়ে ভাঙচুর করা গ্রহণযোগ্য নয়। জমি বা অন্য কোনো বিষয়ে কারও আইনি দাবি থাকলে তা আদালত ও প্রচলিত আইন অনুযায়ী নিষ্পত্তি করা উচিত।

জায়গাটি গৃহায়ন কর্তৃপক্ষের উল্লেখ করে আমিনুল হক জানান, বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন।

ঘটনার পর প্রশাসনের নেওয়া পদক্ষেপ প্রসঙ্গে তিনি জানান, পুলিশ ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে এবং সংশ্লিষ্টদের ভূমিকা তদন্ত করা হচ্ছে। শাহ আলী থানার ওসিকেও প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ঘটনায় রাজনৈতিক বা দলীয় সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন বক্তব্যের বিষয়ে আমিনুল হক বলেন, কারা এর পেছনে রয়েছে তা তদন্তে বেরিয়ে আসবে। এখন পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তিরা তার দলের কেউ নন বলে দাবি করেন তিনি।

তবে তদন্তে কোনো দলীয় ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় ও আইনগত উভয় ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, তদন্ত স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ার পর পুলিশের প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

এদিকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নয়জনকে গ্রেপ্তার এবং লুট হওয়া দুই ট্রাক চিকিৎসাসামগ্রী ও অন্যান্য মালামাল উদ্ধারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ