ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিক্রির জন্য তোলা হলো লেস্টার সিটি, চাওয়া হচ্ছে ৩০ কোটি ডলার

ছবি : সংগৃহিত
ফলো করুন

ইংলিশ ফুটবলের পরিচিত ক্লাব লেস্টার সিটি বিক্রির উদ্যোগ নিয়েছে ক্লাবটির মালিক শ্রীবদ্ধনপ্রভা পরিবার। ক্লাব এবং সংশ্লিষ্ট সম্পদ বিক্রির জন্য সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে দ্য অ্যাথলেটিক।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন আর্থিক প্রতিষ্ঠান সিটিগ্রুপের তৈরি ‘প্রজেক্ট লাইনআপ’ নামে একটি নথি সম্ভাব্য ক্রেতাদের কাছে পাঠানো হয়েছে। পুরো পোর্টফোলিওর জন্য প্রায় ৩০ কোটি মার্কিন ডলার বা ২২ কোটি ২০ লাখ পাউন্ড মূল্য চাওয়া হচ্ছে।

এই প্যাকেজে লেস্টার সিটির পাশাপাশি বেলজিয়ামের ক্লাব ওএইচ লুভেনও অন্তর্ভুক্ত রয়েছে। তবে লেস্টারের সাম্প্রতিক আর্থিক পরিস্থিতি ও লিগ ওয়ানে অবনমনের কারণে শেষ পর্যন্ত প্রায় ২০ কোটি ডলার বা ১৪ কোটি ৮০ লাখ পাউন্ডের কাছাকাছি দামে চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ আর্থিক হিসাবে লেস্টারের লোকসান দাঁড়িয়েছে প্রায় ৭ কোটি ১১ লাখ পাউন্ড। তবে ক্লাবটির গুরুত্বপূর্ণ স্থাবর সম্পদের মূল্য উল্লেখযোগ্য। কিং পাওয়ার স্টেডিয়াম, সিগ্রেভ ট্রেনিং কমপ্লেক্স এবং বেলভোয়ার ড্রাইভ মিলিয়ে সম্পত্তির মূল্য প্রায় ২০ কোটি ৪০ লাখ পাউন্ড বলে বিক্রয়সংক্রান্ত নথিতে উল্লেখ করা হয়েছে।

সম্ভাব্য বিনিয়োগকারীদের সামনে লেস্টারের ঐতিহ্য ও একাডেমির সক্ষমতাও তুলে ধরা হয়েছে। ক্লাবটিকে ইংলিশ ফুটবল লিগের ইতিহাসের অন্যতম সফল দল হিসেবে উপস্থাপনের পাশাপাশি এর ক্যাটাগরি ওয়ান একাডেমির কথাও উল্লেখ করা হয়েছে।

এই বিক্রির উদ্যোগ বিশেষভাবে আলোচনায় এসেছে কারণ চলতি বছরের জানুয়ারিতেই চেয়ারম্যান আইয়াওয়াত শ্রীবদ্ধনপ্রভা জানিয়েছিলেন, ক্লাব বিক্রি করে সরে যাওয়ার পরিকল্পনা তাদের নেই।

লেস্টার সিটি ২০১৫-১৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে বিশ্ব ফুটবলে অন্যতম স্মরণীয় সাফল্যের জন্ম দিয়েছিল।

সূত্র: দ্য অ্যাথলেটিক

ট্যাগ : প্রিমিয়ার লিগ লেস্টার সিটি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বিক্রির জন্য তোলা হলো লেস্টার সিটি, চাওয়া হচ্ছে ৩০ কোটি ডলার

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

ইংলিশ ফুটবলের পরিচিত ক্লাব লেস্টার সিটি বিক্রির উদ্যোগ নিয়েছে ক্লাবটির মালিক শ্রীবদ্ধনপ্রভা পরিবার। ক্লাব এবং সংশ্লিষ্ট সম্পদ বিক্রির জন্য সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে দ্য অ্যাথলেটিক।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন আর্থিক প্রতিষ্ঠান সিটিগ্রুপের তৈরি ‘প্রজেক্ট লাইনআপ’ নামে একটি নথি সম্ভাব্য ক্রেতাদের কাছে পাঠানো হয়েছে। পুরো পোর্টফোলিওর জন্য প্রায় ৩০ কোটি মার্কিন ডলার বা ২২ কোটি ২০ লাখ পাউন্ড মূল্য চাওয়া হচ্ছে।

এই প্যাকেজে লেস্টার সিটির পাশাপাশি বেলজিয়ামের ক্লাব ওএইচ লুভেনও অন্তর্ভুক্ত রয়েছে। তবে লেস্টারের সাম্প্রতিক আর্থিক পরিস্থিতি ও লিগ ওয়ানে অবনমনের কারণে শেষ পর্যন্ত প্রায় ২০ কোটি ডলার বা ১৪ কোটি ৮০ লাখ পাউন্ডের কাছাকাছি দামে চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ আর্থিক হিসাবে লেস্টারের লোকসান দাঁড়িয়েছে প্রায় ৭ কোটি ১১ লাখ পাউন্ড। তবে ক্লাবটির গুরুত্বপূর্ণ স্থাবর সম্পদের মূল্য উল্লেখযোগ্য। কিং পাওয়ার স্টেডিয়াম, সিগ্রেভ ট্রেনিং কমপ্লেক্স এবং বেলভোয়ার ড্রাইভ মিলিয়ে সম্পত্তির মূল্য প্রায় ২০ কোটি ৪০ লাখ পাউন্ড বলে বিক্রয়সংক্রান্ত নথিতে উল্লেখ করা হয়েছে।

সম্ভাব্য বিনিয়োগকারীদের সামনে লেস্টারের ঐতিহ্য ও একাডেমির সক্ষমতাও তুলে ধরা হয়েছে। ক্লাবটিকে ইংলিশ ফুটবল লিগের ইতিহাসের অন্যতম সফল দল হিসেবে উপস্থাপনের পাশাপাশি এর ক্যাটাগরি ওয়ান একাডেমির কথাও উল্লেখ করা হয়েছে।

এই বিক্রির উদ্যোগ বিশেষভাবে আলোচনায় এসেছে কারণ চলতি বছরের জানুয়ারিতেই চেয়ারম্যান আইয়াওয়াত শ্রীবদ্ধনপ্রভা জানিয়েছিলেন, ক্লাব বিক্রি করে সরে যাওয়ার পরিকল্পনা তাদের নেই।

লেস্টার সিটি ২০১৫-১৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে বিশ্ব ফুটবলে অন্যতম স্মরণীয় সাফল্যের জন্ম দিয়েছিল।

সূত্র: দ্য অ্যাথলেটিক

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ