ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে কনুইয়ে চোট পেলেন শুবমান গিল

ছবি: সংগৃহীত
ফলো করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই চোটের শঙ্কায় পড়েছেন ভারতের অধিনায়ক শুবমান গিল। অনুশীলনের সময় ডান কনুইয়ে আঘাত পাওয়ার পর সিরিজের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, শুক্রবার নেটে ব্যাটিং করার সময় পেসার মোহাম্মেদ সিরাজের একটি বাউন্সার গিলের ডান কনুইয়ে আঘাত করে। আঘাত পাওয়ার পরপরই ব্যথায় কাতরাতে দেখা যায় ভারতীয় অধিনায়ককে।

ঘটনার পর দলের ফিজিও দ্রুত মাঠে এসে গিলের প্রাথমিক চিকিৎসা করেন। সিরাজও তার সতীর্থের শারীরিক অবস্থার খোঁজ নেন। পাশের নেটে ব্যাটিং করা বিরাট কোহলিও গিলের কাছে ছুটে যান।

কিছুক্ষণ পর নেটের অন্য প্রান্তে গিয়ে কনুই চেপে বসে থাকতে দেখা যায় গিলকে। দলের সাপোর্ট স্টাফরা তার হাতে ব্যান্ডেজ করে দেন। এরপর আর অনুশীলনে ব্যাটিংয়ে ফেরেননি তিনি।

তবে অনুশীলন শেষে সতীর্থদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে ও হাসি-ঠাট্টা করতে দেখা গেছে গিলকে। মাঠ ছাড়ার সময়ও তার মধ্যে গুরুতর অস্বস্তির লক্ষণ দেখা যায়নি।

রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর কথা। ফলে ম্যাচ শুরুর আগে গিলের হাতে রয়েছে প্রায় এক দিনের মতো সময়। এর মধ্যে তার চোটের অবস্থা পরিষ্কার না হলে একাদশে তার থাকা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

এর আগে গত মাসেও চোটের কারণে শঙ্কায় পড়েছিলেন গিল। শ্রীলঙ্কায় অনুশীলনের সময় আঙুলে চোট পেলেও পরে দ্রুত সুস্থ হয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেন তিনি।

গিলের বর্তমান চোট নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। শনিবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তার শারীরিক অবস্থা ও প্রথম ওয়ানডেতে খেলার সম্ভাবনা সম্পর্কে আরও বিস্তারিত জানা যেতে পারে।

গিল খেলতে না পারলে তার পরিবর্তে ভারতের একাদশে যশস্বী জয়সওয়ালের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগ : ভারত ক্রিকেট দল শুবমান গিল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে কনুইয়ে চোট পেলেন শুবমান গিল

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই চোটের শঙ্কায় পড়েছেন ভারতের অধিনায়ক শুবমান গিল। অনুশীলনের সময় ডান কনুইয়ে আঘাত পাওয়ার পর সিরিজের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, শুক্রবার নেটে ব্যাটিং করার সময় পেসার মোহাম্মেদ সিরাজের একটি বাউন্সার গিলের ডান কনুইয়ে আঘাত করে। আঘাত পাওয়ার পরপরই ব্যথায় কাতরাতে দেখা যায় ভারতীয় অধিনায়ককে।

ঘটনার পর দলের ফিজিও দ্রুত মাঠে এসে গিলের প্রাথমিক চিকিৎসা করেন। সিরাজও তার সতীর্থের শারীরিক অবস্থার খোঁজ নেন। পাশের নেটে ব্যাটিং করা বিরাট কোহলিও গিলের কাছে ছুটে যান।

কিছুক্ষণ পর নেটের অন্য প্রান্তে গিয়ে কনুই চেপে বসে থাকতে দেখা যায় গিলকে। দলের সাপোর্ট স্টাফরা তার হাতে ব্যান্ডেজ করে দেন। এরপর আর অনুশীলনে ব্যাটিংয়ে ফেরেননি তিনি।

তবে অনুশীলন শেষে সতীর্থদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে ও হাসি-ঠাট্টা করতে দেখা গেছে গিলকে। মাঠ ছাড়ার সময়ও তার মধ্যে গুরুতর অস্বস্তির লক্ষণ দেখা যায়নি।

রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর কথা। ফলে ম্যাচ শুরুর আগে গিলের হাতে রয়েছে প্রায় এক দিনের মতো সময়। এর মধ্যে তার চোটের অবস্থা পরিষ্কার না হলে একাদশে তার থাকা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

এর আগে গত মাসেও চোটের কারণে শঙ্কায় পড়েছিলেন গিল। শ্রীলঙ্কায় অনুশীলনের সময় আঙুলে চোট পেলেও পরে দ্রুত সুস্থ হয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেন তিনি।

গিলের বর্তমান চোট নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। শনিবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তার শারীরিক অবস্থা ও প্রথম ওয়ানডেতে খেলার সম্ভাবনা সম্পর্কে আরও বিস্তারিত জানা যেতে পারে।

গিল খেলতে না পারলে তার পরিবর্তে ভারতের একাদশে যশস্বী জয়সওয়ালের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ