ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

ছবি : সংগৃহিত
ফলো করুন

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে ট্রফি। বুধবার ডারউইনের মারারা স্টেডিয়ামে ট্রফি নিয়ে ফটোসেশনে অংশ নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। একই দিনে প্রথম টেস্টের একাদশও ঘোষণা করেছে স্বাগতিকরা।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। ডারউইনের মারারা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকেতে।

দুই দলের টেস্ট লড়াইয়ে এখন পর্যন্ত এগিয়ে অস্ট্রেলিয়া। ছয়বারের মুখোমুখিতে পাঁচ ম্যাচ জিতেছে অজিরা। বাংলাদেশের একমাত্র জয় এসেছিল ২০১৭ সালে মিরপুরে।

তবে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান আশাব্যঞ্জক। চার ম্যাচে দুটি জয়, একটি ড্র ও একটি হার নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে টাইগাররা। অন্যদিকে সাত জয় ও এক হার নিয়ে ৮৭.৫০ শতাংশ পয়েন্টসহ শীর্ষে অস্ট্রেলিয়া।

মূল সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে অবশ্য ভালো করতে পারেনি বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হারে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে গুটিয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার শক্তিশালী পেস আক্রমণের সামনে বাংলাদেশের ব্যাটিং নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রথম টেস্টের জন্য অভিজ্ঞতানির্ভর একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের নেতৃত্বে দলে আছেন স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়নের মতো তারকারা।

অস্ট্রেলিয়ার একাদশ:

জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে ট্রফি। বুধবার ডারউইনের মারারা স্টেডিয়ামে ট্রফি নিয়ে ফটোসেশনে অংশ নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। একই দিনে প্রথম টেস্টের একাদশও ঘোষণা করেছে স্বাগতিকরা।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। ডারউইনের মারারা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকেতে।

দুই দলের টেস্ট লড়াইয়ে এখন পর্যন্ত এগিয়ে অস্ট্রেলিয়া। ছয়বারের মুখোমুখিতে পাঁচ ম্যাচ জিতেছে অজিরা। বাংলাদেশের একমাত্র জয় এসেছিল ২০১৭ সালে মিরপুরে।

তবে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান আশাব্যঞ্জক। চার ম্যাচে দুটি জয়, একটি ড্র ও একটি হার নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে টাইগাররা। অন্যদিকে সাত জয় ও এক হার নিয়ে ৮৭.৫০ শতাংশ পয়েন্টসহ শীর্ষে অস্ট্রেলিয়া।

মূল সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে অবশ্য ভালো করতে পারেনি বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হারে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে গুটিয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার শক্তিশালী পেস আক্রমণের সামনে বাংলাদেশের ব্যাটিং নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রথম টেস্টের জন্য অভিজ্ঞতানির্ভর একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের নেতৃত্বে দলে আছেন স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়নের মতো তারকারা।

অস্ট্রেলিয়ার একাদশ:

জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ