ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর পর এবার মোদির সঙ্গে বৈঠক দীনেশ ত্রিবেদীর

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের একদিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে সোমবার (১০ আগস্ট) ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

ঢাকার বৈঠকে দুই দেশের সম্পর্ককে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখীভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় হয়। মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও তোলা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া প্রত্যাশা করেন।

বৈঠকের পর ভারতীয় হাইকমিশনার জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনা ইতিবাচক হয়েছে এবং দুই দেশ এখন সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছে।

এর একদিন পর নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎকে দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। তবে মোদির সঙ্গে বৈঠকের বিস্তারিত আলোচ্যসূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

সূত্র: দ্য ডেইলি স্টার

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান নরেন্দ্র মোদি বাংলাদেশ-ভারত সম্পর্ক দীনেশ ত্রিবেদী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর পর এবার মোদির সঙ্গে বৈঠক দীনেশ ত্রিবেদীর

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের একদিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে সোমবার (১০ আগস্ট) ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

ঢাকার বৈঠকে দুই দেশের সম্পর্ককে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখীভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় হয়। মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও তোলা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া প্রত্যাশা করেন।

বৈঠকের পর ভারতীয় হাইকমিশনার জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনা ইতিবাচক হয়েছে এবং দুই দেশ এখন সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছে।

এর একদিন পর নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎকে দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। তবে মোদির সঙ্গে বৈঠকের বিস্তারিত আলোচ্যসূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

সূত্র: দ্য ডেইলি স্টার

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ