সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের গ্রামীণ এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। একই সঙ্গে প্রদেশের আরেকটি এলাকায় অস্থায়ী সামরিক তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সিরিয়ার আল-ইখবারিয়া টিভির প্রতিবেদনে বলা হয়, কুনেইত্রার উত্তরাঞ্চলীয় হামিদেয়াহ গ্রামের আশপাশের কৃষিজমি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী তিনটি গোলা নিক্ষেপ করে।
এদিকে একই প্রদেশের কুদনা এলাকায় ইসরায়েলি সেনারা একটি অস্থায়ী সামরিক চেকপোস্ট স্থাপন করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
কুনেইত্রা অঞ্চল দীর্ঘদিন ধরেই সিরিয়া ও ইসরায়েলের মধ্যকার সামরিক উত্তেজনার অন্যতম স্পর্শকাতর এলাকা। সাম্প্রতিক সময়ে সেখানে ইসরায়েলি বাহিনীর তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
মন্তব্যসমূহ