ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে নিহত ১৪

ছবি : সংগৃহিত
ফলো করুন

দক্ষিণ আফ্রিকায় একটি খনির বর্জ্য ফেলার স্থানে ধসের ঘটনায় অন্তত ১৪ জন অবৈধ খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, সোমবার (১০ আগস্ট) রাতে একটি প্ল্যাটিনাম ও অন্যান্য ধাতু উত্তোলনকারী প্রতিষ্ঠানের অনুমোদিত বর্জ্যের স্তূপে অবৈধভাবে খননকাজ চলছিল। এ সময় বর্জ্যের একটি বড় অংশ ধসে শ্রমিকদের ওপর পড়ে।

নিহত ও আহতদের বেশির ভাগই প্রতিবেশী দেশ লেসোথো থেকে আসা নথিপত্রহীন অভিবাসী বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে তিনজন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আটক হয়েছেন। তাদের বিরুদ্ধে অবৈধ খনন ও অনধিকার প্রবেশের অভিযোগ আনা হচ্ছে।

আঞ্চলিক পুলিশ প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর্থার অ্যাডামস দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উদ্ধার ও তল্লাশি অভিযান চলায় সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের খনন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় অবৈধ খনি শ্রমিকদের স্থানীয়ভাবে ‘জামা জামা’ নামে ডাকা হয়। চাকরির সংকট এবং বন্ধ বা পরিত্যক্ত খনিতে মূল্যবান ধাতুর সন্ধান করতে গিয়ে বহু মানুষ ঝুঁকিপূর্ণ পরিবেশে খননকাজে যুক্ত হন। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এসব স্থানে ধস ও প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে।

এর আগে স্টিলফন্টেইনের একটি পরিত্যক্ত খনি থেকে ৭৮টি মরদেহ উদ্ধারের ঘটনাও দেশটির অবৈধ খনন পরিস্থিতি নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি করেছিল।

সূত্র: বিবিসি

ট্যাগ : দক্ষিণ আফ্রিকা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে নিহত ১৪

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

দক্ষিণ আফ্রিকায় একটি খনির বর্জ্য ফেলার স্থানে ধসের ঘটনায় অন্তত ১৪ জন অবৈধ খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, সোমবার (১০ আগস্ট) রাতে একটি প্ল্যাটিনাম ও অন্যান্য ধাতু উত্তোলনকারী প্রতিষ্ঠানের অনুমোদিত বর্জ্যের স্তূপে অবৈধভাবে খননকাজ চলছিল। এ সময় বর্জ্যের একটি বড় অংশ ধসে শ্রমিকদের ওপর পড়ে।

নিহত ও আহতদের বেশির ভাগই প্রতিবেশী দেশ লেসোথো থেকে আসা নথিপত্রহীন অভিবাসী বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে তিনজন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আটক হয়েছেন। তাদের বিরুদ্ধে অবৈধ খনন ও অনধিকার প্রবেশের অভিযোগ আনা হচ্ছে।

আঞ্চলিক পুলিশ প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর্থার অ্যাডামস দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উদ্ধার ও তল্লাশি অভিযান চলায় সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের খনন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় অবৈধ খনি শ্রমিকদের স্থানীয়ভাবে ‘জামা জামা’ নামে ডাকা হয়। চাকরির সংকট এবং বন্ধ বা পরিত্যক্ত খনিতে মূল্যবান ধাতুর সন্ধান করতে গিয়ে বহু মানুষ ঝুঁকিপূর্ণ পরিবেশে খননকাজে যুক্ত হন। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এসব স্থানে ধস ও প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে।

এর আগে স্টিলফন্টেইনের একটি পরিত্যক্ত খনি থেকে ৭৮টি মরদেহ উদ্ধারের ঘটনাও দেশটির অবৈধ খনন পরিস্থিতি নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি করেছিল।

সূত্র: বিবিসি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ