ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দক্ষিণ লেবাননে সেনা অবস্থান অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাবাহিনী “যতদিন প্রয়োজন ততদিন” অবস্থান করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন।

রোববার (২১ জুন) দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “উত্তরাঞ্চলের প্রিয় বাসিন্দা এবং ইসরাইলের সব নাগরিকের নিরাপত্তার জন্য আমরা দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে যতদিন প্রয়োজন ততদিন থাকব। এই প্রতিশ্রুতি থেকে আমাদের কিছুই সরাতে পারবে না।”

এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেন, লেবাননে হুমকি মোকাবিলায় ইসরাইলি সেনাদের কার্যক্রমে কোনো বিধিনিষেধ নেই। তার দাবি, নিরাপত্তা অঞ্চল হিসেবে চিহ্নিত এলাকায় সেনারা এখনও অবস্থান করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা স্বাধীনভাবে কাজ করছে।

এর আগে শুক্রবার ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও শনিবার লেবাননে নতুন করে হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হিজবুল্লাহর এক কর্মকর্তা বলেন, ইসরাইল যুদ্ধবিরতি মেনে চললে তাদের পক্ষও তা অনুসরণ করবে। তবে দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর অবাধ চলাচলের কোনো অধিকার নেই বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে কোনো হামলা চালায়নি।

অন্যদিকে ইসরাইলি বাহিনীর প্রধান ইয়াল জামির দক্ষিণ লেবাননে সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে বলেন, হিজবুল্লাহ বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং বর্তমানে “খুবই কঠিন অবস্থায়” রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাহকে পুনর্গঠন থেকে আটকাতে এবং প্রয়োজনে আবারও অভিযান চালাতে ইসরাইল প্রস্তুত রয়েছে।

সূত্র: দ্য ডন, রয়টার্স

ট্যাগ : লেবানন ইসরাইল সেনা বেনিয়ামিন নেতানিয়াহু

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ লেবাননে সেনা অবস্থান অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

দেশের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাবাহিনী “যতদিন প্রয়োজন ততদিন” অবস্থান করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন।

রোববার (২১ জুন) দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “উত্তরাঞ্চলের প্রিয় বাসিন্দা এবং ইসরাইলের সব নাগরিকের নিরাপত্তার জন্য আমরা দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে যতদিন প্রয়োজন ততদিন থাকব। এই প্রতিশ্রুতি থেকে আমাদের কিছুই সরাতে পারবে না।”

এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেন, লেবাননে হুমকি মোকাবিলায় ইসরাইলি সেনাদের কার্যক্রমে কোনো বিধিনিষেধ নেই। তার দাবি, নিরাপত্তা অঞ্চল হিসেবে চিহ্নিত এলাকায় সেনারা এখনও অবস্থান করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা স্বাধীনভাবে কাজ করছে।

এর আগে শুক্রবার ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও শনিবার লেবাননে নতুন করে হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হিজবুল্লাহর এক কর্মকর্তা বলেন, ইসরাইল যুদ্ধবিরতি মেনে চললে তাদের পক্ষও তা অনুসরণ করবে। তবে দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর অবাধ চলাচলের কোনো অধিকার নেই বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে কোনো হামলা চালায়নি।

অন্যদিকে ইসরাইলি বাহিনীর প্রধান ইয়াল জামির দক্ষিণ লেবাননে সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে বলেন, হিজবুল্লাহ বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং বর্তমানে “খুবই কঠিন অবস্থায়” রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাহকে পুনর্গঠন থেকে আটকাতে এবং প্রয়োজনে আবারও অভিযান চালাতে ইসরাইল প্রস্তুত রয়েছে।

সূত্র: দ্য ডন, রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ