লেবানন, সিরিয়া ও গাজায় গড়ে তোলা তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চল’ থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বুধবার এ ঘোষণা দিয়েছেন।ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ইসরাইলের নাগরিক ও সীমান্তবর্তী জনপদকে সশস্ত্র গোষ্ঠীর হামলা থেকে রক্ষার জন্য লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা অঞ্চলগুলোতে ইসরাইলি বাহিনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবস্থান করবে।[BANGVIEWS-POST:1054]২০০৬ সালের লেবানন যুদ্ধে নিহত ইসরাইলি সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে কাটজ বলেন, নিরাপত্তা অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরাইল।একই অনুষ্ঠানে তিনি ইরানকেও সতর্ক করেন। কাটজ বলেন, লেবাননে ইসরাইলের সামরিক অভিযানের জেরে তেহরান যদি হামলা চালায়, তাহলে পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে।এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবানন একটি কাঠামোগত চুক্তিতে সই করে। চুক্তিটির লক্ষ্য দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার পথ তৈরি করা।[BANGVIEWS-POST:1052]তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা বারবার বলেছেন, দক্ষিণ লেবানন থেকে সেনা সরানোর কোনো পরিকল্পনা তাদের নেই। ওই এলাকায় এখনো ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছে।ইসরাইলের দাবি, লেবাননজুড়ে হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র হওয়ার পরই সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে। সূত্র: টাইমস অব ইসরাইল