ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নারী-শিশুর আইনি সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে হবে ডিএনএ ল্যাব

ছবি : সংগৃহিত
ফলো করুন

বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানো এবং নারী ও শিশুদের আইনি সুরক্ষা আরও শক্তিশালী করতে দেশের বিভাগীয় পর্যায়ে পর্যায়ক্রমে ডিএনএ ল্যাবের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করেছে সরকার।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথেরিন ব্রেন ক্যামকংয়ের সঙ্গে বৈঠকে এ পরিকল্পনার কথা জানান মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগমও উপস্থিত ছিলেন।

আলোচনায় ফ্যামিলি কার্ড কর্মসূচি, নারী শিক্ষা, জেন্ডার সমতা, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা, কৈশোরকালীন স্বাস্থ্য ও মা-শিশু সহায়তা কর্মসূচিসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

এ ছাড়া ডিএনএ ল্যাব, ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি), শিশু অধিকার সুরক্ষা, শিশুশ্রম নিরসন, সাইবার বুলিং, অনলাইন প্রযুক্তির অপব্যবহার এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়েও দুই পক্ষ আলোচনা করে।

মন্ত্রী জানান, বর্তমানে মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ডিএনএ ল্যাবের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে বিভাগীয় পর্যায়ে এ সুবিধা সম্প্রসারণের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া এবং নারী ও শিশুদের আইনি সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

ডিএনএ ল্যাবের কার্যক্রম দ্রুত সম্প্রসারণে ইউএনএফপিএর কারিগরি ও জ্ঞানগত সহযোগিতা চান মন্ত্রী। এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন সংস্থাটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ।

বৈঠকে ডা. জাহিদ হোসেন ইউএনএফপিএকে বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন। বিভিন্ন সময়ে বাংলাদেশকে দেওয়া সহযোগিতার জন্য সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরির উদ্যোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়। মন্ত্রী জানান, প্রতিটি ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক সচেতনতা বাড়ানোর কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ক্যাথেরিন ব্রেন ক্যামকং বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী অধিকার সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। তৃণমূল পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধের কার্যক্রমে স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিদের আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

আসন্ন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস এবং এ উপলক্ষে ১৬ দিনব্যাপী কর্মসূচির বিষয়েও বৈঠকে আলোচনা হয়। মন্ত্রী এসব কার্যক্রম শুধু রাজধানীকেন্দ্রিক না রেখে জেলা ও তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন।

একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের নারী উদ্যোক্তাদের তৈরি ঐতিহ্যবাহী ও হস্তশিল্প পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর সুযোগ বাড়াতে আধুনিক বিপণনবিষয়ক প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মন্ত্রী। এ ক্ষেত্রে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

ট্যাগ : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ডিএনএ ল্যাব

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নারী-শিশুর আইনি সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে হবে ডিএনএ ল্যাব

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ