ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে সমাধানের পথে ইরান

ছবি : সংগৃহিত
ফলো করুন

হরমুজ প্রণালির একটি সাময়িক রুট চালু করার বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত সমাধানের কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রোববার (৯ আগস্ট) তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, হরমুজ সংকট মোকাবিলায় ওমানের সঙ্গে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং একটি সমাধানে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

একই সংবাদ সম্মেলনে হরমুজ প্রণালির পরিস্থিতি ও সংকট ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেন, যেকোনো সমঝোতা বা চুক্তির ক্ষেত্রেই কিছু লঙ্ঘনের আশঙ্কা থাকতে পারে। তবে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সামরিক সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা প্রয়োজন।

পেজেশকিয়ান আরও বলেন, সংকট তৈরি হলে তা সমাধানে একটি যৌথ কমিটি গঠন করে আলোচনা চালানো যেতে পারত।

সূত্র: মিডল ইস্ট আই

ট্যাগ : ইরান মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালি আব্বাস আরাগচি ওমান

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে সমাধানের পথে ইরান

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

হরমুজ প্রণালির একটি সাময়িক রুট চালু করার বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত সমাধানের কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রোববার (৯ আগস্ট) তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, হরমুজ সংকট মোকাবিলায় ওমানের সঙ্গে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং একটি সমাধানে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

একই সংবাদ সম্মেলনে হরমুজ প্রণালির পরিস্থিতি ও সংকট ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেন, যেকোনো সমঝোতা বা চুক্তির ক্ষেত্রেই কিছু লঙ্ঘনের আশঙ্কা থাকতে পারে। তবে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সামরিক সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা প্রয়োজন।

পেজেশকিয়ান আরও বলেন, সংকট তৈরি হলে তা সমাধানে একটি যৌথ কমিটি গঠন করে আলোচনা চালানো যেতে পারত।

সূত্র: মিডল ইস্ট আই

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ