ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম সমন্বয় হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের অবসান হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে পারে বলে আশা প্রকাশ করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশ্ববাজারে দাম কমলে দেশের বাজারেও দ্রুত জ্বালানি তেলের মূল্য পুনরায় সমন্বয়ের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জ্বালানি তেলের ক্ষেত্রে বাংলাদেশ মূলত আমদানির ওপর নির্ভরশীল। যেসব অঞ্চল থেকে বাংলাদেশ তেল আমদানি করে, সেখানে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশে তেলের দাম বেড়েছে।

প্রতিমন্ত্রী জানান, বৈদেশিক মুদ্রা ব্যয় করে আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি তেল কিনতে হয়। সাম্প্রতিক সময়ে তেলের মূল্য বৃদ্ধির পাশাপাশি পরিবহন, বীমা প্রিমিয়ামসহ সংশ্লিষ্ট আমদানি ব্যয়ও বেড়েছে। এ পরিস্থিতিতে দীর্ঘ সময় দেশের বাজারে আগের দাম ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল বলে তিনি উল্লেখ করেন।

তার ভাষ্য অনুযায়ী, সরকার প্রায় ছয় মাস বাড়তি ব্যয়ের চাপ সামাল দেওয়ার চেষ্টা করেছে। তবে পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় শেষ পর্যন্ত জ্বালানি তেলের মূল্য নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সংকট কমে এলে এবং বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী হলে দেশের বাজারেও দ্রুত মূল্য সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে।

এর আগে সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জ্বালানি প্রতিমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।

সভায় মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিলটন এবং পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জেলার উন্নয়ন সম্ভাবনা, সরকারি দপ্তরগুলোর চলমান কার্যক্রম এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

ট্যাগ : মধ্যপ্রাচ্য সংকট জ্বালানি মন্ত্রণালয় অনিন্দ্য ইসলাম অমিত

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম সমন্বয় হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের অবসান হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে পারে বলে আশা প্রকাশ করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশ্ববাজারে দাম কমলে দেশের বাজারেও দ্রুত জ্বালানি তেলের মূল্য পুনরায় সমন্বয়ের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জ্বালানি তেলের ক্ষেত্রে বাংলাদেশ মূলত আমদানির ওপর নির্ভরশীল। যেসব অঞ্চল থেকে বাংলাদেশ তেল আমদানি করে, সেখানে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশে তেলের দাম বেড়েছে।

প্রতিমন্ত্রী জানান, বৈদেশিক মুদ্রা ব্যয় করে আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি তেল কিনতে হয়। সাম্প্রতিক সময়ে তেলের মূল্য বৃদ্ধির পাশাপাশি পরিবহন, বীমা প্রিমিয়ামসহ সংশ্লিষ্ট আমদানি ব্যয়ও বেড়েছে। এ পরিস্থিতিতে দীর্ঘ সময় দেশের বাজারে আগের দাম ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল বলে তিনি উল্লেখ করেন।

তার ভাষ্য অনুযায়ী, সরকার প্রায় ছয় মাস বাড়তি ব্যয়ের চাপ সামাল দেওয়ার চেষ্টা করেছে। তবে পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় শেষ পর্যন্ত জ্বালানি তেলের মূল্য নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সংকট কমে এলে এবং বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী হলে দেশের বাজারেও দ্রুত মূল্য সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে।

এর আগে সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জ্বালানি প্রতিমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।

সভায় মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিলটন এবং পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জেলার উন্নয়ন সম্ভাবনা, সরকারি দপ্তরগুলোর চলমান কার্যক্রম এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ