ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তুরস্কে ৫.৪ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল কয়েকটি প্রদেশ

ফাইল ছবি
ফলো করুন

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউর্ফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল শানলিউর্ফার কারাকোপ্রু জেলায়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭.৩৯ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। কম্পনটি শানলিউর্ফার পাশাপাশি আদিয়ামান, মালাতিয়া, দিয়ারবাকির ও গাজিয়ানতেপসহ আশপাশের কয়েকটি প্রদেশে অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা সংস্থাগুলো। প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শানলিউর্ফার গভর্নর হাসান সিলদাক জানিয়েছেন, প্রাথমিক পর্যালোচনায় শহরে হতাহত বা অবকাঠামো ধসের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি শনাক্ত করতে মাঠপর্যায়ে সংশ্লিষ্ট দলগুলোর পরিদর্শন ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ : তুরস্ক ভূমিকম্প

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

তুরস্কে ৫.৪ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল কয়েকটি প্রদেশ

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউর্ফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল শানলিউর্ফার কারাকোপ্রু জেলায়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭.৩৯ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। কম্পনটি শানলিউর্ফার পাশাপাশি আদিয়ামান, মালাতিয়া, দিয়ারবাকির ও গাজিয়ানতেপসহ আশপাশের কয়েকটি প্রদেশে অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা সংস্থাগুলো। প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শানলিউর্ফার গভর্নর হাসান সিলদাক জানিয়েছেন, প্রাথমিক পর্যালোচনায় শহরে হতাহত বা অবকাঠামো ধসের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি শনাক্ত করতে মাঠপর্যায়ে সংশ্লিষ্ট দলগুলোর পরিদর্শন ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ