ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নববর্ষের রাতে দুবাইয়ে মঞ্চ মাতাবেন কেটি পেরি

ছবি : সংগৃহিত
ফলো করুন

দুবাইয়ের বিখ্যাত ‘আটলান্টিস, দ্য পাম’ হোটেলের বার্ষিক নববর্ষ গালা ডিনারের প্রধান আকর্ষণ হতে যাচ্ছেন মার্কিন পপ তারকা কেটি পেরি। আগামী ৩১ ডিসেম্বর রাতে বিশেষ সংগীত পরিবেশনার মাধ্যমে দর্শকদের সঙ্গে ২০২৭ সালকে স্বাগত জানাবেন তিনি।

খোলা আকাশের নিচে আয়োজিত এই অনুষ্ঠানে কেটি পেরির জনপ্রিয় বেশ কয়েকটি গান পরিবেশনের কথা রয়েছে। এর মধ্যে ‘ফায়ারওয়ার্ক’, ‘রোর’, ‘ডার্ক হর্স’ এবং ‘লাস্ট ফ্রাইডে নাইট’-এর মতো বহুল পরিচিত গান থাকবে।

নববর্ষের কাউন্টডাউনের সঙ্গে আয়োজনটিকে আরও আকর্ষণীয় করতে থাকবে বিশেষ আতশবাজির প্রদর্শনী। ‘আটলান্টিস, দ্য পাম’ থেকে ‘আটলান্টিস দ্য রয়্যাল’ পর্যন্ত বিস্তৃত আকাশজুড়ে আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হবে।

আটলান্টিস দুবাইয়ের ব্যবস্থাপনা পরিচালক কিম বার্টার জানিয়েছেন, আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় শিল্পীদের নিয়ে নববর্ষ উদযাপনের যে ঐতিহ্য তাদের রয়েছে, কেটি পেরির অংশগ্রহণ সেই ধারাবাহিকতাকে আরও সমৃদ্ধ করবে।

ব্ল্যাক-টাই গালা অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। অতিথিদের স্বাগত পানীয় পরিবেশনের পর মূল আয়োজনের জন্য বাইরের মঞ্চ এলাকায় নিয়ে যাওয়া হবে। কেটি পেরির পরিবেশনার পাশাপাশি সন্ধ্যাজুড়ে ৩০ সদস্যের একটি লাইভ ব্যান্ডও সংগীত পরিবেশন করবে।

আলোকসজ্জা, লাইভ সংগীত, আন্তর্জাতিক তারকার পরিবেশনা এবং আতশবাজির সমন্বয়ে এবারও আটলান্টিসের নববর্ষ উদযাপন দুবাইয়ের অন্যতম বড় আয়োজন হতে যাচ্ছে।

ট্যাগ : দুবাই কেটি পেরি

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নববর্ষের রাতে দুবাইয়ে মঞ্চ মাতাবেন কেটি পেরি

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দুবাইয়ের বিখ্যাত ‘আটলান্টিস, দ্য পাম’ হোটেলের বার্ষিক নববর্ষ গালা ডিনারের প্রধান আকর্ষণ হতে যাচ্ছেন মার্কিন পপ তারকা কেটি পেরি। আগামী ৩১ ডিসেম্বর রাতে বিশেষ সংগীত পরিবেশনার মাধ্যমে দর্শকদের সঙ্গে ২০২৭ সালকে স্বাগত জানাবেন তিনি।

খোলা আকাশের নিচে আয়োজিত এই অনুষ্ঠানে কেটি পেরির জনপ্রিয় বেশ কয়েকটি গান পরিবেশনের কথা রয়েছে। এর মধ্যে ‘ফায়ারওয়ার্ক’, ‘রোর’, ‘ডার্ক হর্স’ এবং ‘লাস্ট ফ্রাইডে নাইট’-এর মতো বহুল পরিচিত গান থাকবে।

নববর্ষের কাউন্টডাউনের সঙ্গে আয়োজনটিকে আরও আকর্ষণীয় করতে থাকবে বিশেষ আতশবাজির প্রদর্শনী। ‘আটলান্টিস, দ্য পাম’ থেকে ‘আটলান্টিস দ্য রয়্যাল’ পর্যন্ত বিস্তৃত আকাশজুড়ে আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হবে।

আটলান্টিস দুবাইয়ের ব্যবস্থাপনা পরিচালক কিম বার্টার জানিয়েছেন, আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় শিল্পীদের নিয়ে নববর্ষ উদযাপনের যে ঐতিহ্য তাদের রয়েছে, কেটি পেরির অংশগ্রহণ সেই ধারাবাহিকতাকে আরও সমৃদ্ধ করবে।

ব্ল্যাক-টাই গালা অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। অতিথিদের স্বাগত পানীয় পরিবেশনের পর মূল আয়োজনের জন্য বাইরের মঞ্চ এলাকায় নিয়ে যাওয়া হবে। কেটি পেরির পরিবেশনার পাশাপাশি সন্ধ্যাজুড়ে ৩০ সদস্যের একটি লাইভ ব্যান্ডও সংগীত পরিবেশন করবে।

আলোকসজ্জা, লাইভ সংগীত, আন্তর্জাতিক তারকার পরিবেশনা এবং আতশবাজির সমন্বয়ে এবারও আটলান্টিসের নববর্ষ উদযাপন দুবাইয়ের অন্যতম বড় আয়োজন হতে যাচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ