এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবারের ফলাফলেও জিপিএ-৫ অর্জন এবং পাসের হারে ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরা।
এ বছর মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন।
এবার পরীক্ষায় মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ছাত্রী ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন এবং ছাত্র ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হার এবং জিপিএ-৫ অর্জন, উভয় ক্ষেত্রেই ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভালো ফল করেছে।