স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আরও উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের এভাবে অর্থ দেওয়ার বিষয়টি বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল না। এটিকে তিনি দলের ৩১ দফার পরবর্তী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে ৩২ নম্বর দফা হিসেবে আখ্যা দেন। একইভাবে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগকে ৩৩ নম্বর দফা হিসেবে উল্লেখ করেন তিনি।শিক্ষাব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, উৎপাদনমুখী শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের কর্মমুখী করে গড়ে তোলার উদ্যোগ জিয়াউর রহমানের সময় নেওয়া হয়েছিল। কারিগরি শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে তখন থেকেই উদ্যোগ নেওয়া হয় বলে দাবি করেন তিনি।[BANGVIEWS-POST:3759]স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শিক্ষকদের অবসরকালীন ভাতার ব্যবস্থা করেছিলেন। এর পাশাপাশি শিক্ষক কল্যাণ ট্রাস্টও রয়েছে। অবসর সুবিধার আওতায় একজন শিক্ষক পাঁচ থেকে সাত লাখ টাকা পর্যন্ত পেতে পারেন বলে জানান তিনি।তিনি আরও বলেন, বিশেষ করে গ্রামের দরিদ্র স্কুলশিক্ষকদের জন্য এই অর্থ গুরুত্বপূর্ণ। ডিজিটাল পদ্ধতিতে অবসর সুবিধার টাকা সরাসরি শিক্ষকদের ব্যাংক হিসাবে পৌঁছে যাচ্ছে। ফলে অর্থ পেতে কাউকে কোনো ধরনের উৎকোচ দিতে হবে না বলেও মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের ১৮০ দিন পূর্ণ হওয়ার আগে অনেকে জানতে চেয়েছেন, এই সময়ে কী কী বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের দিকে তাকালেই এর উত্তর পাওয়া যাবে। এসব উদ্যোগের অনেকগুলো নির্বাচনী ইশতেহারে না থাকলেও বাস্তবায়ন করা হয়েছে বলে জানান তিনি।