ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বগুড়ায় মহাসড়কে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

ছবি : সংগৃহিত
ফলো করুন

বগুড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কের একটি ফ্লাইওভারে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে মহাসড়কের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ঢাকাগামী একটি ট্রাক ফ্লাইওভারের ওপর বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়।

ধাক্কার ফলে দ্বিতীয় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

উদ্ধার অভিযান চলার কারণে ঢাকা-বগুড়া মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি ও যানজট সৃষ্টি হয় বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ : সড়ক দুর্ঘটনা বগুড়া

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় মহাসড়কে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

বগুড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কের একটি ফ্লাইওভারে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে মহাসড়কের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ঢাকাগামী একটি ট্রাক ফ্লাইওভারের ওপর বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়।

ধাক্কার ফলে দ্বিতীয় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

উদ্ধার অভিযান চলার কারণে ঢাকা-বগুড়া মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি ও যানজট সৃষ্টি হয় বলে জানিয়েছে পুলিশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ