ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিএনপির পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ

রাষ্ট্রপতি নির্বাচন

বিএনপির পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ
ছবি : সংগৃহিত
ফলো করুন

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি।

রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অবস্থিত প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়ার অংশ হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে দলটির পক্ষ থেকে মনোনয়নপত্র নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এখন প্রার্থী চূড়ান্ত করা এবং পরবর্তী নির্বাচনী কার্যক্রম নিয়ে দলীয় পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগ : বিএনপি রাষ্ট্রপতি নির্বাচন কমিশন

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি।

রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অবস্থিত প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়ার অংশ হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে দলটির পক্ষ থেকে মনোনয়নপত্র নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এখন প্রার্থী চূড়ান্ত করা এবং পরবর্তী নির্বাচনী কার্যক্রম নিয়ে দলীয় পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ