ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক আজ

জুলাই গণঅভ্যুত্থান মামলা

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক আজ
ছবি : সংগৃহিত
ফলো করুন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন।

রোববার (৯ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।

ট্রাইব্যুনালের বেঞ্চে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর সঙ্গে রয়েছেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদালত সূত্রে জানা গেছে, আজকের শুনানিতে মামলার সঙ্গে সংশ্লিষ্ট দুটি গুরুত্বপূর্ণ কল রেকর্ড উপস্থাপন করে শোনানো হতে পারে।

এই মামলায় ওবায়দুল কাদের ছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এর আগে মামলাটিতে প্রসিকিউশনের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। ট্রাইব্যুনালে অভিযোগ, সাক্ষ্য ও অন্যান্য নথিপত্রের ভিত্তিতে মামলার শুনানি কার্যক্রম এগিয়ে চলছে।

ট্যাগ : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থান ওবায়দুল কাদের

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক আজ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন।

রোববার (৯ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।

ট্রাইব্যুনালের বেঞ্চে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর সঙ্গে রয়েছেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদালত সূত্রে জানা গেছে, আজকের শুনানিতে মামলার সঙ্গে সংশ্লিষ্ট দুটি গুরুত্বপূর্ণ কল রেকর্ড উপস্থাপন করে শোনানো হতে পারে।

এই মামলায় ওবায়দুল কাদের ছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এর আগে মামলাটিতে প্রসিকিউশনের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। ট্রাইব্যুনালে অভিযোগ, সাক্ষ্য ও অন্যান্য নথিপত্রের ভিত্তিতে মামলার শুনানি কার্যক্রম এগিয়ে চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ