ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি

ফলো করুন

চাঁদপুরে বারবার গ্রেপ্তার ও মামলার মুখোমুখি হয়েও মাদক কারবার থেকে ফিরে না আসায় দুই ব্যক্তিকে সংশোধনের লক্ষ্যে তিন দিনের জন্য তাবলিগ জামাতে পাঠিয়েছে পুলিশ। তাবলিগ সফর শেষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে থানায় ফিরে তারা নিজেদের ভুল স্বীকার করে মাদক থেকে দূরে থেকে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কচুয়া উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের বাসিন্দা জালাল ও হেলাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এসব মামলায় বিভিন্ন মেয়াদে কারাভোগও করেছেন তারা। তবে জামিনে মুক্ত হওয়ার পর আবারও মাদক কারবারে জড়িয়ে পড়তেন।

এ অবস্থায় শুধু আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের নৈতিক ও মানসিক পরিবর্তনের উদ্যোগ নেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম। স্থানীয়দের সহযোগিতায় জালাল ও হেলালকে থানায় ডেকে এনে সংশোধনের উদ্দেশ্যে তিন দিনের জন্য তাবলিগ জামাতে পাঠানো হয়।

তিন দিনের তাবলিগ সফর শেষে মঙ্গলবার জোহরের নামাজ আদায় করে তারা কচুয়া থানায় ফিরে ওসির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা মাদক কেনাবেচা ও সেবন থেকে সম্পূর্ণ বিরত থাকার অঙ্গীকার করেন। পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় এবং প্রতি মাসে তিন দিন তাবলিগে সময় দেওয়ার প্রতিশ্রুতিও দেন।

ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, শুধু আইনি পদক্ষেপ ও মামলা দিয়ে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। এর পাশাপাশি অপরাধীদের নৈতিক ও মানসিকভাবে পরিবর্তনের উদ্যোগও প্রয়োজন।

তিনি বলেন, “আমরা চাই তারা অপরাধের পথ পরিহার করে সমাজে দায়িত্বশীল ও ভালো নাগরিক হিসেবে মাথা উঁচু করে বেঁচে থাকুক।”

পুলিশের এই উদ্যোগকে স্থানীয় সচেতন মহলের অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, আইনগত ব্যবস্থার পাশাপাশি অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সংশোধনমূলক উদ্যোগও গুরুত্বপূর্ণ।

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ